উদ্দীপকের শেষ বাক্যের সর্বনাশ, সাবাস শব্দগুলো নিরপেক্ষ পদকে নির্দেশ করেছে। পাঠ্যবইয়ের আলোকে মতামত বিশ্লেষণ করা হলো-
১. যুক্তিবাক্যের একক হলো পদ। বাক্যের একক হলো শব্দ।
২. সকল যুক্তিবাক্যই বাক্য; কিন্তু সকল বাক্য যুক্তিবাক্য নয় ।
৩. যুক্তিবাক্যের মোট তিনটি অংশ থাকে। যথা- উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। কিন্তু বাক্যে দুটি অংশ থাকে। যথা- উদ্দেশ্য ও বিধেয় ।
৪. যুক্তিবাক্যে প্রথমে উদ্দেশ্য, মাঝখানে সংযোজক এবং শেষে বিধেয় থাকে। কিন্তু বাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের অবস্থান সম্পর্কে কোনো ধরাবাঁধা নিয়ম নেই ।
৫. যুক্তিবাক্যে সংযোজক সবসময়ই বর্তমান কালসূচক হবে। কিন্তু বাক্যের ক্রিয়া যেকোনো কালের হতে পারে ।
৬. যুক্তিবাক্যের মাধ্যমে শুধু মনের চিন্তা প্রকাশিত হয়। আর বাক্যের মাধ্যমে চিন্তা, আবেগ, অনুভূতি, ইচ্ছা ইত্যাদি যেকোনো মনের ভাব প্রকাশিত হয়।
৭. যুক্তিবাক্যে সত্য-মিথ্যার গুণ থাকে। কিন্তু বাক্যে শুধু ঘোষক থাকা ছাড়া অন্যান্য বাক্যে এ গুণ থাকে না।
৮. যুক্তিবাক্যের উদাহরণ- আম হয় মিষ্টি। অন্যদিকে বাক্য হবে- আম মিষ্টি।
পরিশেষে বলা যায়, যুক্তিবাক্য ব্যাকরণসম্মত বাক্য হলেও সকল ব্যাকরণগত বাক্য যুক্তিবাক্য নয়। বাক্যের মধ্যে শুধু বর্ণনামূলক বাক্যই যুক্তিবাক্য হতে পারে। প্রশ্নবোধক, বিস্ময়সূচক, অনুজ্ঞাসূচক বাক্য যুক্তিবাক্য নয় ।