যুক্তিবাক্যে সংযোজক গুরুত্বপূর্ণ কেন ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য সংযোজক গুরুত্বপূর্ণ। সংযোজক হলো এমন শব্দ বা চিহ্ন যার মাধ্যমে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে ইতিবাচক বা নেতিবাচক সম্পর্ক স্থাপিত হয়। সংযোজক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ সৃষ্টিকারী চিহ্ন। সাধারণ বাক্যে সংযোজককে স্পষ্টভাবে উল্লেখ করা হয় না। যেমন- 'আকাশ নীল'- এ বাক্যে সংযোজক উহ্য আছে। কিন্তু যুক্তিবাক্যে এর রূপান্তর হবে 'আকাশ হয় নীল'। সাধারণ বাক্যকে যুক্তিবাক্যে পরিণত করার ক্ষেত্রে সংযোজক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবাক্যে সংযোজক গুরুত্বপূর্ণ কেন ? ব্যাখ্যা করো ।
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর