উদ্দীপকে আলভীর 'বক্তব্যে নির্দেশিত বাক্যটি যুক্তিবাক্য নয়।। কেননা যুক্তিবাক্য যে নিয়মে গঠিত হয়, এ বাক্যটি সে নিয়মে গঠিত হয়নি। দুটি পদের মধ্যে সদর্থক বা নঞর্থক যেকোনো প্রকারে সম্পর্কের প্রকাশকে যুক্তিবাক্য বলে। একটি যুক্তিবাক্যে তিনটি অংশ থাকে। যেগুলো হলো- উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। এই তিনটি অংশের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় হলো পদ আর এ পদ দুটির মধ্যে সংযোগ স্থাপন করে সংযোজক। কোনো একটি যুক্তিবাক্যে যে বিষয় সম্পর্কে কোনো কিছু, স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। আর উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার ব্যা অস্বীকার করে তাকে বিধেয় পদ বলে। কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ যে শব্দ দ্বারা যুক্ত হয় তাকে সংযোজক বলে। উদ্দীপকে আলভীর বক্তব্য হলো- "তুমি কোন ফুল পছন্দ কর?" এ বাক্যটি যুক্তিবাক্য নয়। কেননা একটি বাক্যকে যুক্তিবাক্য হতে হলে যে নিয়ম অনুসরণ করতে হয়, আলভীর বক্তব্যে সে নিয়ম অনুসরণ করা হয়নি। অর্থাৎ এ বাক্যটিতে কোনো সংযোজক উল্লেখ করা হয়নি। অথচ যুক্তিবাক্য হতে হলে সংযোজক অপরিহার্য।। সংযোজক ছাড়া কোনো বাক্য যুক্তিবাক্য নয়। তাই আলভীর বক্তব্যে নির্দেশিত বাক্যটি যুক্তিবাক্য নয়।