শেয়ারFacebookWhatsApp

একটি যুক্তিবাক্যে সংযোজকের প্রয়োজন আছে কি?

উত্তর: হ্যাঁ, একটি যুক্তিবাক্যে, সংযোজকের প্রয়োজন আছে। একটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। এগুলো হলো- উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। কোনো একটি যুক্তিবাক্যে যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয় পদের জন্য স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশ করা হয় তাকে সংযোজক বলে। সংযোজক হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোগ স্থাপনকারী। অর্থাৎ কোনো বাক্যকে যুক্তিবাক্য হতে হলে তাতে সংয়োজক অপরিহার্য। সংযোজক ছাড়া কোনো বাক্যই যুক্তিবাক্যে পরিণত হয় না। একটি যুক্তিবাক্যের যথার্থতা বজায় রাখার জন্য সংযোজক প্রয়োজন।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

একটি যুক্তিবাক্যে সংযোজকের প্রয়োজন আছে কি?

উদ্দীপক

সাদিকা তার বোন আলভীকে বলল, "সকল গোলাপ হয় সুগন্ধী।" সাদিকার কথা শুনে আলভী বলল, "তুমি কোন ফুল পছন্দ কর?" তাদের কথা শুনে আয়েশা বলল, "কিছু গোলাপ নয় লাল।"

Comilla · 2024

উত্তর

দুটি পদের মধ্যে যখন কোনো সম্পর্ক স্থাপিত হয় তখন সে সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে।

উত্তর

হ্যাঁ, একটি যুক্তিবাক্যে, সংযোজকের প্রয়োজন আছে। একটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। এগুলো হলো- উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। কোনো একটি যুক্তিবাক্যে যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয় পদের জন্য স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশ করা হয় তাকে সংযোজক বলে। সংযোজক হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোগ স্থাপনকারী। অর্থাৎ কোনো বাক্যকে যুক্তিবাক্য হতে হলে তাতে সংয়োজক অপরিহার্য। সংযোজক ছাড়া কোনো বাক্যই যুক্তিবাক্যে পরিণত হয় না। একটি যুক্তিবাক্যের যথার্থতা বজায় রাখার জন্য সংযোজক প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে আলভীর 'বক্তব্যে নির্দেশিত বাক্যটি যুক্তিবাক্য নয়।। কেননা যুক্তিবাক্য যে নিয়মে গঠিত হয়, এ বাক্যটি সে নিয়মে গঠিত হয়নি। দুটি পদের মধ্যে সদর্থক বা নঞর্থক যেকোনো প্রকারে সম্পর্কের প্রকাশকে যুক্তিবাক্য বলে। একটি যুক্তিবাক্যে তিনটি অংশ থাকে। যেগুলো হলো- উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। এই তিনটি অংশের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় হলো পদ আর এ পদ দুটির মধ্যে সংযোগ স্থাপন করে সংযোজক। কোনো একটি যুক্তিবাক্যে যে বিষয় সম্পর্কে কোনো কিছু, স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। আর উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার ব্যা অস্বীকার করে তাকে বিধেয় পদ বলে। কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ যে শব্দ দ্বারা যুক্ত হয় তাকে সংযোজক বলে। উদ্দীপকে আলভীর বক্তব্য হলো- "তুমি কোন ফুল পছন্দ কর?" এ বাক্যটি যুক্তিবাক্য নয়। কেননা একটি বাক্যকে যুক্তিবাক্য হতে হলে যে নিয়ম অনুসরণ করতে হয়, আলভীর বক্তব্যে সে নিয়ম অনুসরণ করা হয়নি। অর্থাৎ এ বাক্যটিতে কোনো সংযোজক উল্লেখ করা হয়নি। অথচ যুক্তিবাক্য হতে হলে সংযোজক অপরিহার্য।। সংযোজক ছাড়া কোনো বাক্য যুক্তিবাক্য নয়। তাই আলভীর বক্তব্যে নির্দেশিত বাক্যটি যুক্তিবাক্য নয়।

উত্তর

উদ্দীপকে সাদিকার নির্দেশিত যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'AA^{\prime} যুক্তিবাক্য। আর আয়েশার নির্দেশিত বাক্যটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা '০' যুক্তিবাক্য। তাদের মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো- যে যুক্তিবাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের 'সমগ্র ব্যস্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক সদর্থক যুক্তিবাক্য 'AA^{\prime} যুক্তিবাক্য হিসেবেও পরিচিত। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কিছু স্বীকার করা হয়। 'AA^{\prime} যুক্তিবাক্য পরিমাণের দিক দিয়ে সার্বিক এবং গুণের দিক দিয়ে সদর্থক বা ইতিবাচক। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী কেবল সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার কেবল নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য নয় বা অব্যাপ্য, উদ্দীপকে 'সাদিকার নির্দেশিত যুক্তিবাক্যটি হলো- "সকল গোলাপ হয় সুগন্ধী।" বাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য'। কারণ 'সুগন্ধী' বিধেয় পদ ও উদ্দেশ্য পদ সকল 'গোলাপ' সম্পর্কে' স্বীকার করেছে। তাই এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A বাক্য। সার্বিক যুক্তিবাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদ অব্যাপ্য। অপরদিকে, আয়েশার নির্দেশিত যুক্তিবাক্যটি হলো- "কিছু গোলপা নয় লাল।" এ যুক্তিবাক্যে বিধেয় 'লাল' পদটি 'গোলাপ' উদ্দেশ্য পদের আংশিক ব্যস্ত্যর্থকে অস্বীকার করেছে। তাই এটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা '০' বাক্য। বিশেষ যুক্তি বাক্য হিসেবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য; কিন্তু নঞর্থক যুক্তিবাক্য হিসেবে এর বিধেয় পদ ব্যাপ্য।সুতরাং সাদিকা ও আয়েশার নির্দেশিত যুক্তিবাক্য দুটি একে অপরের সম্পূর্ণ বিপরীত। সার্বিক সদর্থক এবং বিশেষ নঞর্থক যুক্তিবাক্য দুটি গুণ ও পরিমাণ উভয় দিক দিয়ে পার্থক্য বিদ্যমান। এদের মধ্যে একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও এদের গুণ ও পরিমাণ ভিন্ন হয়।
HSCLogic 1st PaperComilla 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।