সকল বাক্যকে যুক্তিবাক্য বলা যায় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত না হওয়ার কারণে সকল বাক্যকে যুক্তিবাক্য বলা যায় না। একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। যথা- ১. উদ্দেশ্য পদ ও ২. বিধেয় পদ। উদ্দেশ্য ও বিধেয় পদ সংযোজকের দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে। তাই যুক্তিবাক্য সবসময় 'উদ্দেশ্য-সংযোজক-বিধেয়' আকারে প্রকাশিত হয়। যেমন- আকাশ হয় নীল। এটি একটি যুক্তিবাক্য। কিন্তু 'আকাশ নীল'- এটি একটি সাধারণ বাক্য। কারণ এতে সংযোজক উহ্য রয়েছে। যেহেতু সকল বাক্য 'উদ্দেশ্য-সংযোজক-বিধেয়' আকারে প্রকাশিত হয় না, তাই সকল বাক্য যুক্তিবাক্য নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সকল বাক্যকে যুক্তিবাক্য বলা যায় না কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর