বিরুদ্ধ ও বিপরীত পদ কি আলাদা? ব্যাখ্যা করো।
উত্তর: হ্যাঁ, অর্থের ভিন্নতার কারণে বিরুদ্ধ পদ ও বিপরীত পদ আলাদা। যদি দুটি পরস্পরবিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে ব্যক্ত করে তবে তাদের বিরুদ্ধ পদ বলে। যেমন- সবুজ ও অ-সবুজ এ পদ দুটি পরস্পরবিরোধী এবং রং শ্রেণির সকল ব্যক্ত্যর্থের ধারক। অন্যদিকে, যদি দুটি পরস্পরবিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে, তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে ব্যক্ত করে না, তবে এই পদযুগলকে পরস্পর বিপরীত পদ বলে। যেমন- লাল ও নীল এই দুটি পদ পরস্পরবিরোধী। কারণ যা লাল তা কখনই নীল হয় না। সে হিসেবে লাল নীলের এবং নীল লালের বিপরীত রং। তাই এরূপ অর্থের ভিন্নতার কারণে বিরুদ্ধ পদ ও বিপরীত পদ এক নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বিরুদ্ধ ও বিপরীত পদ কি আলাদা? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর