উদ্দীপকটিতে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সর্ম্পকের প্রতিফলন ঘটেছে।
ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির নিয়ম অনুসারে, 'যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায় তখন জাত্যর্থ কমে যায়।' আবার 'যখন কোনো পদের ব্যক্ত্যর্থ কমতে থাকে তখন জাত্যর্থ বেড়ে যায়।' অন্যভাবে বলা যায়, 'যখন কোনো পদের জাত্যর্থ বৃদ্ধি পায় তখন ব্যক্ত্যর্থ কমে যায়।' আবার 'যখন কোনো পদের জাত্যর্থ কমতে থাকে ব্যক্ত্যর্থ তখন বেড়ে যায়।' ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে এরূপ বিপরীতমুখী সম্পর্ক উদ্দীপকেও প্রতীয়মান।
উদ্দীপকে দেখতে পাই, ১ কেজি = ১০টি আম হলে সবগুলোই ভালো হয়। ১০ কেজি = ৫০টি আম হলে এর মধ্যে কিছু খারাপ হয়। ১৫ কেজি = ৭৫টি আম হলে খারাপ আমের সংখ্যা আরও বেড়ে যায়। সুতরাং দেখা যাচ্ছে, পরিমাণ ও ভালো আমের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সর্ম্পকের প্রতিফলন ঘটেছে।