ছক-৩ এ পদ-নিরপেক্ষ শব্দকে নির্দেশ করে।
যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে পদ নিরপেক্ষ শব্দ বলে। যেমন- যাও, খাও, ছি! ছি!, আহা, ওহো, মরি! মরি!, ওগো, ওহে, হায়! হায়! ইত্যাদি। এ শব্দগুলো কখনোই কোনোভাবে পদ হওয়ার যোগ্যতা রাখে না। তাই এগুলো হলো পদ-নিরপেক্ষ শব্দ।
উদ্দীপকের 'ছক-৩' এর শব্দগুলো হলো- ছি!, হায়!, আহা!, সাবাশ!, মরি! মরি! এসব শব্দের প্রকৃতি এমন যে, এগুলো স্বাধীনভাবে বা অন্য পদের সাহায্য নিয়ে কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই 'ছক-৩' এ উল্লেখিত শব্দগুলো দ্বারা পদ-নিরপেক্ষ শব্দ নির্দেশিত হয়েছে।