প্রথম ও দ্বিতীয় দৃষ্টান্তের বাক্য দ্বারা যথাক্রমে যুক্তিবাক্য ও বাক্যকে নির্দেশ করে। নিচে যুক্তিবাক্য ও বাক্য দুটির পার্থক্য করা হলো-
উদ্দীপকের ১ম দৃষ্টান্তে বর্ণিত, 'এশিয়া হয় বৃহত্তম মহাদেশ' বক্তব্যটি উদ্দেশ্য-সংযোজক-বিধেয় পদে বিন্যস্ত। তাই এটি যুক্তিবাক্য। কারণ একটি বাক্যকে যুক্তিবাক্য হতে হলে উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক নির্দিষ্ট নিয়মে সাজানো থাকতে হবে। অর্থাৎ একাধিক শব্দ হলেই যুক্তিবাক্য হয় না, অন্তত তিনটি শব্দকে উদ্দেশ্য, 'বিধেয় ও সংযোজক হিসেবে দরকার হয়। পাশাপাশি যুক্তিবাক্যে গুণ ও পরিমাণ সুস্পষ্টভাবে প্রকাশ করা বাঞ্ছনীয় যা ১ম দৃষ্টান্তে লক্ষণীয়। এ কারণে এটি যুক্তিবাক্য।
অন্যদিকে, ২য় দৃষ্টান্তে উল্লেখিত, 'গরু চতুষ্পদ প্রাণী'। এই বক্তব্যে একাধিক শব্দের সমন্বয়ে একটি বিবৃতি প্রকাশ পেয়েছে। এ উক্তিটিতে কোনো সংযোজকের ব্যবহার নেই। তাই এটি একটি বাক্য। কারণ প্রতিটি বাক্যের দুটি অংশই যথেষ্ট। যথা- উদ্দেশ্য ও বিধেয়। পাশাপাশি বাক্য এক শব্দ বিশিষ্ট হতে পারে, আবার একাধিক শব্দ বিশিষ্টও হতে পারে। উদ্দীপকের ২য় দৃষ্টান্তটি সংযোজক বিহিন একাধিক শব্দে বিন্যস্ত। এ কারণে এটি হলো বাক্য।
আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের ১ম দৃষ্টান্তে নির্দেশিত যুক্তিবাক্যের তুলনায় ২য় দৃষ্টান্তে নির্দেশিত বাক্যের পরিধি ব্যাপক হওয়ায় উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।