শেয়ারFacebookWhatsApp

যুক্তিবাক্য কাকে বলে?

উত্তর: দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক কোনো সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবাক্য কাকে বলে?

উদ্দীপক

শিক্ষার মান উন্নয়ন হলে কুসংস্কার হ্রাস পায় আবার শিক্ষার মান হ্রাস পেলে কুসংস্কার বৃদ্ধি পায়। তবে মাঝে এর ব্যতিক্রম ঘটে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক কোনো সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে।

উত্তর

কোনো বাকাকে যুক্তিবাক্য হতে গেলে সেই বাক্যে সংযোজক থাকা লাগে। অর্থাৎ সংযোজক 'হয়' অথবা 'নয়' থাকতে হরে। কিন্তু সব বাক্যে সংযোজক থাকে না। ফলে সকল বাক্যকে যুক্তিবাক্য বলা যায় না।

উত্তর

উদ্দীপকে শিক্ষার মান বৃদ্ধি পেলে কুসংস্কার হ্রাস পায় এবং শিক্ষার মান হ্রাস পেলে কুসংস্কার বৃদ্ধি পায় এ বক্তব্য পাঠ্যপুস্তকের পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির সম্পর্ক এর সাথে সাদৃশ্য রয়েছে। পদের ব্যক্তার্থ ও জাত্যর্থ বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধি পায়। পদের ব্যস্ত্যর্থ ও জাত্যর্থ হ্রাস-বৃদ্ধির চারটি নিয়ম আছে। যথা- (ক) যদি ব্যক্ত্যর্থ বাড়ে, তবে জাত্যর্থ কমে। (খ) যদি ব্যক্ত্যর্থ কমে, তবে জাত্যর্থ বাড়ে। (গ) যদি জাত্যর্থ বাড়ে, তবে ব্যক্ত্যর্থ কমে এবং (ঘ). যদি জাত্যর্থ কমে, তবে ব্যক্তার্থ বাড়ে। যেমন- মানুষ পদের সংখ্যা সৎ মানুষের থেকে-বেশি কিন্তু তার জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। আর সৎ মানুষের সংখ্যা মানুষ থেকে কম হলেও তার জাত্যর্থ মানুষ থেকে বেশি জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা। এ থেকে বোঝা যায় পদের ব্যস্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে এবং জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির সম্পর্ক যথার্থ নয়। কারণ নিম্নরূপ: প্রথমত: এই বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মটি কোনো একক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোনো পদের ব্যক্ত্যর্থ বা জাত্যর্থ বাড়িয়ে দিলে পদটি আর সে পদ থাকে না। একটি নতুন পদের সৃষ্টি হয়। ফলে নিয়মটি সেখানে আর খাটে না। দ্বিতীয়ত: কোনো কোনো ক্ষেত্রে পদের ব্যক্ত্যর্থকে বাড়তে দেখা যায়। কিন্তু জাত্যর্থ অপরিবর্তিত থাকে। যেমন একটি দ্বীপের আবির্ভাব ঘটার পর দ্বীপ পদের ব্যক্ত্যর্থ বেড়ে যায়, কিন্তু জাত্যর্থ কমে না। আবার, কোনো কোনো, ক্ষেত্রে পদের জাত্যর্থকে বাড়তে দেখা যায়। কিন্তু ব্যক্ত্যর্থ অপরিবর্তিত থাকে। যেমন, গবেষণার ফলে সোনা ধাতুর একটি নতুন গুণ আবিষ্কৃত হতে পারে, কিন্তু তাতে সোনার ব্যক্ত্যর্থের কোনো পরিবর্তন হয় না। তৃতীয়ত: ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যকার হ্রাস-বৃদ্ধি সবক্ষেত্রে সমানুপাতিক নয়। অর্থাৎ এদের একটি যে, পরিমাণ বাড়ে বা কমে অন্যটি সবসময় সে পরিমাণে কমে বা বাড়ে না। যেমন- মানুষের জাত্যর্থের সাথে 'সততা' গুণটি যুক্ত করলে মানুষের সংখ্যা, যে হারে কমে 'অন্ধত্ব' গুণটি যুক্ত করলে তার সংখ্যা সেই তুলনায় অনেক বেশি হারে কমে। সুতরাং বলা যায় যে, পদের ব্যস্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির সম্পর্ক যথার্থ নয়।
HSCLogic 1st Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।