তথ্য-১ এর পদগুলো সমষ্টিবাচক পদের অন্তর্ভুক্ত।
যে পদ দ্বারা সীমিত সংখ্যক কতগুলো সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝানো হয় তাকে সমষ্টিবাচক পদ বলে। অর্থাৎ সমষ্টিবাচক পদ হলো একই জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিগত নাম। এখানে বস্তুগুলোকে পৃথক পৃথকভাবে বোঝানো হয় না। বরং তাদেরকে একটি গোটা সমষ্টি হিসেবে ব্যবহার করা হয়। যেমন-শ্রেণি, গ্রন্থাগার, সেনাদল, জুরি, জনতা, কমিটি ইত্যাদি পদগুলো সমষ্টিবাচক পদ।
উদ্দীপকের তথ্য-১ এ উল্লেখিত 'কমিটি, শ্রেণি, জনতা' পদগুলো সমষ্টিবাচক পদ। কেননা কমিটি পদটি দ্বারা কয়েকজন সদস্যের সমষ্টি, শ্রেণি পদটি দ্বারা অনেক ছাত্রের সমষ্টি এবং জনতা পদটির মাধ্যমে অসংখ্য লোকের সমষ্টিকে নির্দেশ করে।