শেয়ারFacebookWhatsApp

যুক্তিবাক্যে সংযোজক প্রয়োজন কেন?

উত্তর: উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য সংযোজক প্রয়োজন। সংযোজক হলো এমন শব্দ বা চিহ্ন যার মাধ্যমে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে ইতিবাচক বা নেতিবাচক সম্পর্ক স্থাপিত হয়। অর্থাৎ সংযোজক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ সৃষ্টিকারী চিহ্ন। সাধারণ বাক্যকে যুক্তিবাক্যে পরিণত করার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবাক্যে সংযোজক প্রয়োজন কেন?

উদ্দীপক

তথ্য-১: কমিটি, শ্রেণি, জনতাতথ্য-২: শিক্ষক, পিতা, স্ত্রীতথ্য-৩: মানুষ, কাগজ, ফুল

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

'TerminusTerminus^{\prime} শব্দের অর্থ হলো 'প্রান্ত' বা 'সীমা'।

উত্তর

উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য সংযোজক প্রয়োজন। সংযোজক হলো এমন শব্দ বা চিহ্ন যার মাধ্যমে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে ইতিবাচক বা নেতিবাচক সম্পর্ক স্থাপিত হয়। অর্থাৎ সংযোজক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ সৃষ্টিকারী চিহ্ন। সাধারণ বাক্যকে যুক্তিবাক্যে পরিণত করার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উত্তর

তথ্য-১ এর পদগুলো সমষ্টিবাচক পদের অন্তর্ভুক্ত। যে পদ দ্বারা সীমিত সংখ্যক কতগুলো সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝানো হয় তাকে সমষ্টিবাচক পদ বলে। অর্থাৎ সমষ্টিবাচক পদ হলো একই জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিগত নাম। এখানে বস্তুগুলোকে পৃথক পৃথকভাবে বোঝানো হয় না। বরং তাদেরকে একটি গোটা সমষ্টি হিসেবে ব্যবহার করা হয়। যেমন-শ্রেণি, গ্রন্থাগার, সেনাদল, জুরি, জনতা, কমিটি ইত্যাদি পদগুলো সমষ্টিবাচক পদ। উদ্দীপকের তথ্য-১ এ উল্লেখিত 'কমিটি, শ্রেণি, জনতা' পদগুলো সমষ্টিবাচক পদ। কেননা কমিটি পদটি দ্বারা কয়েকজন সদস্যের সমষ্টি, শ্রেণি পদটি দ্বারা অনেক ছাত্রের সমষ্টি এবং জনতা পদটির মাধ্যমে অসংখ্য লোকের সমষ্টিকে নির্দেশ করে।

উত্তর

তথ্য-২ এর পদগুলো সাপেক্ষ পদকে নির্দেশ করে। আর তথ্য-৩ এর পদগুলো নিরপেক্ষ পদকে নির্দেশ করে। নিরপেক্ষ পদ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারলেও সাপেক্ষ পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। যে পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না তাকে সাপেক্ষ পদ বলে। সাপেক্ষ পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। অর্থাৎ অর্থ প্রকাশের দিক থেকে সাপেক্ষ পদ স্বয়ংসম্পূর্ণ নয়। উদ্দীপকের 'তথ্য-২' এর পদগুলো হলো- শিক্ষক, পিতা, স্ত্রী। এসব পদগুলো অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। 'পিতা' পদের জন্য 'সন্তান' এবং 'শিক্ষক' পদের জন্য 'ছাত্র' পদটি প্রয়োজন। অর্থাৎ এসব পদগুলো অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল। তাই 'তথ্য-২' এর পদগুলো দ্বারা সাপেক্ষ পদ নির্দেশিত হয়েছে। আবার, যে পদ অন্যকোনো পদের সাহায্য ছাড়াই অর্থপূর্ণ হতে পারে সেসব পদকে নিরপেক্ষ পদ বলে। নিরপেক্ষ পদ স্বাধীনভাবেই অর্থপূর্ণ হতে পারে। অর্থাৎ, অর্থের দিক থেকে নিরপেক্ষ পদ স্বয়ংসম্পূর্ণ। উদ্দীপকের 'তথ্য-৩' এর পদগুলো হলো 'মানুষ, কাগজ, ফুল'। এই পদগুলো অর্থ প্রকাশের জন্য অন্যকোনো পদের ওপর নির্ভরশীল নয়। তাই 'তথ্য-৩' এর পদগুলো দ্বারা নিরপেক্ষ পদ নির্দেশিত হয়েছে। পরিশেষে বলা যায়, সাপেক্ষ পদ অর্থ প্রকাশের দিক থেকে নির্ভরশীল হলেও নিরপেক্ষ পদ অন্য কোনো শব্দ বা পদের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। এ কারণে তথ্য-২ ও তথ্য-৩ একটি থেকে অন্যটি ভিন্ন।
HSCLogic 1st Paperসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

যুক্তিবাক্যে সংযোজক প্রয়োজন কেন? | Prosthuti