উদ্দীপকের দৃশ্য-১ দ্বারা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্ক প্রকাশিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান নিচে তা বিশ্লেষণ করা হলো-
একটি পদের দুটি দিক থাকে। যথা- সংখ্যাগত ও গুণগত দিক। পদের সংখ্যাগত দিককে পদের ব্যক্ত্যর্থ বলা হয়। কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ওই পদের ব্যক্ত্যর্থ বলে। আর কোনো একটি পদ যে অপরিহার্য ও আবশ্যিক গুণ বা গুণাবলি প্রকাশ করে তাকে ওই পদের জাত্যর্থ বলে। উদ্দীপকের দৃশ্য-১ এ মানুষ ⇄ সভ্য মানুষ ⇄ মানুষ = কম-বেশি এমনউপস্থাপন করা হয়েছে। দৃশ্য-১ অনুযায়ী মানুষ থেকে সভ্য মানুষ পদে গেলে পদের জাত্যর্থ বৃদ্ধি পায়। কিন্তু ব্যক্ত্যর্থ কমে যায়। আবার, সভ্য মানুষ থেকে মানুষ পদে গেলে ব্যক্ত্যর্থ বেড়ে যায়। কিন্তু জাত্যর্থ কমে যায়। দৃশ্য-১ এর বিশ্লেষণ থেকে দেখা যায়, যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে। আবার, যখন কোনো পদের জাত্যর্থ বাড়ে তখন পদটির ব্যক্ত্যর্থ কমে যায়। অর্থাৎ, ব্যক্ত্যর্থ বৃদ্ধিতে জাত্যর্থ হ্রাস পায় এবং জাত্যর্থের বৃদ্ধিতে ব্যক্ত্যর্থ হ্রাস পায়। তাই পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। সুতরাং বলা যায়, দৃশ্য-১ দ্বারা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক নির্দেশিত হয়েছে।