উদ্দীপকের ১ম বাক্যের পদযোগ্য শব্দগুলো হলো অস্ট্রেলিয়া, ম্যাক্সওয়েল, মেধাবী, ত্রিকেট ও খেলোয়াড়। কেননা এসব শব্দগুলো নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে অন্য শব্দের সাহায্য ছাড়া। যেমন- ম্যাক্সওয়েল হয়। খেলোয়াড়' এই যুক্তিবাক্যে 'ম্যাক্সওয়েল' পদটি একা একাই উদ্দেশ্য। রূপে এবং 'খেলোয়াড়' পদটি একা একাই বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে।। একই রকম ভাবে অস্ট্রেলিয়া হয় ওশেনিয়া মহাদেশভুক্ত একটি দেশ, ক্রিকেট হয় খেলা, ম্যাক্সওয়েল হয় মেধাবী। এসব যুক্তিবাক্যে ব্যবহৃত শব্দগুলো অন্য শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে। সুতরাং এগুলো পদযোগ্য শব্দ। আমরা জানি, 'যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে।