দৃশ্যপট-২ এ অজাত্যর্থক পদের ইঙ্গিত রয়েছে।
যে পদ কেবলমাত্র ঐ পদের ব্যক্ত্যর্থ অথবা জাত্যর্থ প্রকাশ করে তাকে অজাত্যর্থক পদ বলে। অজাত্যর্থক পদ ব্যক্ত্যর্থ ও জাত্যর্থকে একইসাথে প্রকাশ করে না। যেমন- তিন্নি, লন্ডন ইত্যাদি নামবাচক পদগুলো কেবল ব্যক্ত্যর্থকে নির্দেশ করে; কোনো আবশ্যিক গুণাবলি বা জাত্যর্থকে নির্দেশ করে না। তাই এগুলো অজাত্যর্থক পদ। আবার সততা, নিষ্ঠা, সৌন্দর্য ইত্যাদি পদগুলো কেবল ঐ পদের গুণের দিকটি প্রকাশ করে; কিন্তু কোনো ব্যক্ত্যর্থ প্রকাশ করে না। তাই এগুলো অজাত্যর্থক পদ। অনুরূপ পদের দৃষ্টান্ত উদ্দীপকের দৃশ্যপট-২ এ লক্ষণীয়।
উদ্দীপকের দৃশ্যপট-২ এ উল্লেখ করা হয়েছে, সততা, পর্দা, দরজা, দায়িত্বশীলতা পদগুলো। এখানে 'সততা', 'দায়িত্বশীলতা' পদগুলোর জাত্যর্থ আছে কিন্তু ব্যক্ত্যর্থের দিকটি শূন্য। আবার, 'পর্দা' ও 'দরজা' পদ দুটি ব্যক্ত্যর্থ আছে কিন্তু জাত্যর্থর দিক থেকে শূন্য। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যপট-২ এ অজাত্যর্থক পদসমূহ উল্লেখ করা হয়েছে।