উদ্দীপকের ছক 'খ' অংশটির মাধ্যমে সহ-পদযোগ্য শব্দ নির্দেশিত হয়েছে।
যেসব শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে সহ-পদযোগ্য শব্দ বলে। যেমন: খানা, খানি ইত্যাদি। এরূপ শব্দ পদ নয়।
উদ্দীপকের ছক 'খ' এর শব্দগুলো হলো- টি, টা। টি, টা যুক্তিবিদ্যায় সহ-পদযোগ্য শব্দ হিসেবে অভিহিত। এসব শব্দ অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হতে পারে। যেমন: টেবিল টা টেবিলটা, বাড়ি টি বাড়িটি ইত্যাদি। এই শব্দগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই টি, টা সহ-পদযোগ্য শব্দ।