শেয়ারFacebookWhatsApp

পদের ব্যাপ্যতা কী?

উত্তর: পদের ব্যাপ্যতা হলো পদের ব্যাপকতা বা বিস্তৃতি।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

পদের ব্যাপ্যতা কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ক. সকল মানুষ হয় মরণশীল।খ. কোনো মানুষ নয় অমর। দৃশ্যকল্প-২: ক. কিছু মানুষ হয় দেশপ্রেমিক।খ. কিছু মানুষ নয় দেশপ্রেমিক।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

পদের ব্যাপ্যতা হলো পদের ব্যাপকতা বা বিস্তৃতি।

উত্তর

একটি পদ আংশিক ব্যক্ত্যর্থে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হওয়ার কারণে অব্যাপ্য হয়। কোনো পদ একটি যুক্তিবাক্যে কতটুকু ব্যক্ত্যর্থের ভিত্তিতে প্রকাশিত হলো তার ওপর নির্ভর করে পদটির ব্যাপ্যতা নির্ধারিত হয়। যখন একটি পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থের ভিত্তিতে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয় তখন পদটি ব্যাপ্য হয়। আর যখন একটি পদ কোনো যুক্তিবাক্যে আংশিক ব্যক্ত্যর্থে প্রকাশিত হয় তখন সেটিকে অব্যাপ্য পদ বলে। সুতরাং আংশিক ব্যক্ত্যর্থে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হওয়ার কারণে একটি পদ অব্যাপ্য হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং সার্বিক নঞর্থক যুক্তিবাক্য রয়েছে। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A বাক্য বলা হয়। অর্থাৎ, A বাক্য গুণের দিক থেকে সদর্থক বা ইতিবাচক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। যেমন: 'সকল মানুষ হয় মরণশীল।' এখানে বিধেয় 'মরণশীল' পদটিকে উদ্দেশ্য 'মানুষ' পদের সমগ্র সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছে। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা বাক্য বলা হয়। অর্থাৎ E বাক্য গুণের দিক থেকে নঞর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। যেমন: 'কোনো মানুষ নয় অমর'। এখানে বিধেয় 'অমর' পদটিকে উদ্দেশ্য 'মানুষ' পদের সমগ্র সম্পর্কে অস্বীকার করা হয়েছে।

উত্তর

অদৃশ্যকল্প-১ ও ২ এ যথাক্রমে A-যুক্তিবাক্য, E-যুক্তিবাক্য, I-যুক্তিবাক্য ও O-যুক্তিবাক্য নির্দেশ করে। নিচে ব্যাপ্যতার ধারণার আলোকে যুক্তিবাক্যগুলো ব্যাখ্যা করা হলো- A যুক্তিবাক্য হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। যেহেতু সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য তাই A যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। কিন্তু বিধেয় পদটি অব্যাপ্য। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল'। এ যুক্তিবাক্যে মানুষ পদটিকে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। কাজেই বাক্যটিতে 'মানুষ' পদটি ব্যাপ্য হয়েছে। কিন্তু বিধেয় 'মরণশীল' পদটিকে সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়নি। তাই, উপরোক্ত বাক্যটিতে বিধেয় মরণশীল পদটি অব্যাপ্য। E যুক্তিবাক্য হলো সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য হওয়ার জন্য এর উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার নঞর্থক যুক্তিবাক্য হওয়ার জন্য এর বিধেয় পদ ব্যাপ্য। অর্থাৎ E যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য। যেমন: 'কোনো মানুষ নয় অমর' এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ 'মানুষ' সমগ্র অর্থে বা সামগ্রিকভাবে প্রকাশিত হয়েছে। 'অমরত্ব' এখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এর সমগ্র মানুষের ক্ষেত্রেই অস্বীকার করা হয়েছে। 'মানুষ' পদটিকে এভাবে সামগ্রিক অর্থে বা সমগ্র ব্যর্থসহ গ্রহণ করার কারণে পদটি এখানে ব্যাপ্য হয়েছে। অন্যদিকে, এ যুক্তিবাক্যের বিধেয় 'অমর' পদটিও ব্যাপ্য। কেননা অমরত্বের বিষয়টি এখানে সার্বিকভাবেই গ্রহণ করা হয়েছে। 'অমর' পদের সম্পূর্ণ ব্যস্ত্যর্থকেই এখানে 'মানুষ' পদের ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে। তাই দেখা যায় উপর্যুক্ত E বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য। সকল E-বাক্যের ব্যাপারেই বিষয়টি প্রযোজ্য। I-যুক্তিবাক্য হলো বিশেষ সদর্থক যুক্তিবাক্য। বিশেষ যুক্তিবাক্য হওয়ার জন্য এর উদ্দেশ্য পদটি অব্যাপ্য। অন্যদিকে সদর্থক বাক্য হওয়ার জন্য এর বিধেয় পদটিও অব্যাপ্য। তাই ।-যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়। যেমন: 'কিছু মানুষ হয় দেশপ্রেমিক'- এখানে উদ্দেশ্য 'মানুষ' পদটির অংশ বিশেষ উল্লিখিত হয়েছে। তাই উদ্দেশ্য পদটি ব্যাপ্য নয়। অন্যদিকে, বিধেয় 'দেশপ্রেমিক" পদটিও এখানে খণ্ডিতভাবে প্রযোজ্য। তাই এ যুক্তিবাক্যটির উদ্দেশ্য ও বিধেয় কোনো পদই ব্যাপ্য নয়। তাই সকল ও বাক্যের উভয় পদ অব্যাপ্য। O-যুক্তিবাক্য বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। বিশেষ হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য। কিন্তু নর্থক হওয়ার জন্য এর বিধেয় পদ ব্যাপ্য। অর্থাৎ O বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, কিন্তু বিধেয় পদ ব্যাপ্য। যেমন: 'কিছু মানুষ নয় দেশপ্রেমিক'- এখানে কিছু উল্লেখ থাকায় স্পষ্টতই পদটির আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশিত হয়েছে। অর্থাৎ, বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু বিধেয় পদ ব্যাপ্য।
HSCLogic 1st Paperসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।