উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে নতুন তথ্য যুক্ত হয় কোন যুক্তিবাক্যে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে নতুন তথ্য যুক্ত হয় সংশ্লেষক যুক্তিবাক্যে। যে যুক্তিবাক্যে বিধেয় পদ দ্বারা উদ্দেশ্যের জাত্যর্থকে বিশ্লেষণ না করে উদ্দেশ্য সম্বন্ধে নতুন কোনো তথ্য প্রকাশ করে তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। এরূপ যুক্তিবাক্যে কেবল উদ্দেশ্যের জাত্যর্থ বহির্ভূত গুণসমূহকেই উল্লেখ করা হয়। যেমন- 'মানুষ হয় মরণশীল।' এ যুক্তিবাক্যে 'মরণশীলতা' গুণটিকে মানুষের ওপর আরোপ করা হয়েছে। এ গুণটি মানুষের জাত্যর্থের অন্তর্ভুক্ত নয়। অনুরূপভাবে, 'তারিক হয় মেধাবী', 'কুকুরটি হয় কালো' ইত্যাদি বাক্যও সংশ্লেষক যুক্তিবাক্য। এ প্রকার যুক্তিবাক্যকে সংশ্লেষক যুক্তিবাক্য বলা হয়। কারণ এতে উদ্দেশ্য সম্বন্ধে নতুন তথ্য সংশ্লেষিত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে নতুন তথ্য যুক্ত হয় কোন যুক্তিবাক্যে? ব্যা…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর