শিক্ষক ও জেইনের বক্তব্যে যথাক্রমে বৈকল্পিক যুক্তিবাক্য ও প্রাকল্পিক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। নিচে বৈকল্পিক যুক্তিবাক্য ও প্রাকল্পিক যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-
সম্পর্ক বা সম্বন্ধের বিচারে বিভক্ত সাপেক্ষ যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. বৈকল্পিক যুক্তিবাক্য ও ২. প্রাকল্পিক যুক্তিবাক্য। যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক সরল যুক্তিবাক্য পরস্পর বিকল্প হিসেবে 'হয় ldots না হয়', 'অথবা', 'তা' ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের শিক্ষক বলেন, "হয় তোমরা একটা রবীন্দ্র সঙ্গীত গাও না হয় একটা নজরুল সঙ্গীত।” এই বাক্যটি 'হয় ldotsনা হয়' দ্বারা প্রকাশ করা হয়েছে। তাই এটি প্রাকল্পিক যুক্তিবাক্য। আবার, যে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি.. তবে' বা তার সমার্থক কোনো শর্ত দ্বারা নির্দেশিত হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের জেইন বলে, "যদি নীতা আসে তবে নজরুল সঙ্গীত গাবো।” এই বাক্যটি 'যদি.. তবে' দ্বারা প্রকাশ করা হয়েছে। তাই এটি প্রাকল্পিক যুক্তিবাক্য।
বৈসাদৃশ্যগত দিক থেকে বৈকল্পিক যুক্তিবাক্যে দুটি বিকল্পের উল্লেখ থাকে। বিকল্প দুটি বিরোধী বা অবিরোধী উভয়ই হতে পারে। কিন্তু প্রাকল্পিক যুক্তিবাক্যে পূর্বগের উপর অনুগ নির্ভর করে। অর্থাৎ প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে 'পূর্বগ' এবং দ্বিতীয় অংশকে 'অনুগ' বলা হয়।
আলোচনা শেষে তাই বলা যায়, শিক্ষক ও জেইনের বক্তব্যে উল্লিখিত বৈকল্পিক ও প্রাকল্পিক যুক্তিবাক্য উভয়ই সাপেক্ষ যুক্তিবাক্যের দুটি প্রকার হওয়ায় শর্তের বিচারে সাদৃশ্যপূর্ণ। তবে উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্যও বিদ্যামান।