না, দৃশ্যকল্প-১ এর শব্দগুলো যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে। পারে না।
যে সব শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে, সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। পদ হওয়ার যোগ্যতা-অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে যে তিনভাগে ভাগ করেছেন তার একটি হলো পদ-নিরপেক্ষ শব্দ। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; এমনকি কোনো পদের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলা হয়। পদ অযোগ্য শব্দ কখনোই পদ হতে পারে না। যেমন- যাও, খাও, ছি! ছি!, আহা, ওহো, মরি! মরি!, ওগো, ওহে ইত্যাদি। এ শব্দগুলো কখনোই কোনোভাবে পদ হবার যোগ্যতা রাখে না।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত বাহ্!, কি সুন্দর! এগুলো 'পদ নিরপেক্ষ শব্দ'। কারণ এসব শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় না।