শেয়ারFacebookWhatsApp

সব শব্দকে পদ বলা যায় না কেন? ব্যাখ্যা করো।

উত্তর: সব পদ শব্দ হলেও সব শব্দ পদ নয়। শব্দ হলো অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি। কিন্তু পদ হলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতাসম্পন্ন শব্দ বা শব্দ সমষ্টি। শব্দের সংখ্যা অসংখ্য। অসংখ্য শব্দের মধ্যে যেসব শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে কেবল ঐসব শব্দকে পদ বলে। যেহেতু সব শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাই সব শব্দ পদ নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

সব শব্দকে পদ বলা যায় না কেন? ব্যাখ্যা করো।

উদ্দীপক

কক্সবাজার বেড়াতে এসে সানিয়াদ বললো, কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। হৃদম বললো, যদি কক্সবাজার বড় সমুদ সৈকত হয় তবে তো এখানে অনেক পর্যটক আসবে। অভিক বললো, পর্যটক তো আসবেই হয় ব্যক্তিগত উদ্যোগে না হয় প্রতিষ্ঠানের উদ্যোগে।

ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025

উত্তর

যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ পায় তাকে সংযোজক বলে।

উত্তর

সব পদ শব্দ হলেও সব শব্দ পদ নয়। শব্দ হলো অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি। কিন্তু পদ হলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতাসম্পন্ন শব্দ বা শব্দ সমষ্টি। শব্দের সংখ্যা অসংখ্য। অসংখ্য শব্দের মধ্যে যেসব শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে কেবল ঐসব শব্দকে পদ বলে। যেহেতু সব শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাই সব শব্দ পদ নয়।

উত্তর

হৃদমের বক্তব্যে প্রাকল্পিক বাক্যের প্রকাশ ঘটেছে।যে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি.. তবে' বা তার সমর্থক কোনো শর্ত দ্বারা যুক্ত হয়ে গঠিত হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন- 'যদি আসাদ আসে তাহলে কামাল যাবে।' এই বাক্যটি 'যদি.. তবে' দ্বারা যুক্ত' বলেই এটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য।অনুরূপভাবে উদ্দীপকে বর্ণিত হৃদম বলে, 'যদি কক্সবাজার বড় সমুদ্র সৈকত হয় তবে তো এখানে অনেক পর্যটক আসবে।' এই যুক্তিবাক্যটিতে দেখা যাচ্ছে যে, এখানে 'যদি..তবে' শর্ত দ্বারা যুক্ত হয়ে সাপেক্ষ যুক্তিবাক্য গঠিত হয়েছে। তাই বলা যায়, এটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য।

উত্তর

উদ্দীপকে সানিয়াদের বক্তব্যে নিরপেক্ষ যুক্তিবাক্য ও অভিকের বক্তব্যে সাপেক্ষ যুক্তিবাক্য প্রকাশিত হয়েছে। নিচে উভয় যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য নির্ণয় করা হলো- সম্পর্ক বা সম্বন্দ্ব অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-নিরপেক্ষ যুক্তিবাক্য (Categorical Proposition) ও সাপেক্ষ যুক্তিবাক্য (Conditional Proposition)। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক কোনো প্রকার শর্তের ওপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে। যেমন: উদ্দীপকের সানিয়াদ বলে, কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এ যুক্তিবাক্যে কক্সবাজার ও সমুদ্র সৈকতের মধ্যে কোনো শর্তের অবতারণা করা হয়নি। তাই এটি নিরপেক্ষ যুক্তিবাক্য। অন্যদিকে, যে যুক্তিবাক্যের উক্তি বা বক্তব্য শর্তের অধীন তাকে সাপেক্ষ যুক্তিবাক্য বলে। সাপেক্ষ যুক্তিবাক্যের একটি প্রকরণ হলো 'বৈকল্পিক যুক্তিবাক্য। অর্থাৎ যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক সরল যুক্তিবাক্য পরষ্পর বিকল্প হিসেবে 'হয়... না হয়', 'অথবা' ইত্যাদি যোজক দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের অভীক বলে 'পর্যটক তো আসবেই হয় ব্যক্তিগত উদ্যোগে না হয় প্রতিষ্ঠানের উদ্যোগে।' এই যুক্তিবাক্যটি 'হয়...না হয়' শর্ত দ্বারা যুক্ত বলে এটি বৈকল্পিক যুক্তিবাক্য। পরিশেষে বলা যায়, নিরপেক্ষ যুক্তিবাক্যে একটিমাত্র সরল বচন থাকে। কিন্তু সাপেক্ষ যুক্তিবাক্যে একাধিক সরল বচন থাকে। এরূপ ভিন্নতার কারণে উদ্দীপকের সানিয়াদ ও অভিকের বক্তব্যে পরিলক্ষিত নিরপেক্ষ ও সাপেক্ষ যুক্তিবাক্যের মধ্যে পারস্পরিক ভিন্নতা লক্ষ করা যায়।
HSCLogic 1st Paperঢাকা ইমপিরিয়াল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।