জাত্যর্থ ও জাত্যর্থক পদ কি একই অর্থবোধক?
উত্তর: জাত্যর্থ ও জাত্যর্থক পদ দুটি আলাদা অর্থবোধক। জাত্যর্থ বলতে কোনো পদ দ্বারা নির্দেশিত বিশেষ বস্তু বা বস্তুসমষ্টির অন্তর্গত সাধারণ ও অনিবার্য গুণ বা গুণসমষ্টিকে ওই পদের জাত্যর্থ বলে। এখানে জাত্যর্থ বলতে কোনো পদের গুণকে নির্দেশ করে। অন্যদিকে, জাত্যর্থক বলতে এমন পদকে বোঝায় যার ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে। অর্থাৎ জাত্যর্থক পদ দ্বারা পদের সংখ্যা ও গুণকে একসাথে নির্দেশ করে। জাত্যর্থক পদের মধ্যে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই থাকবে। যেমন- মানুষ পদ। জাত্যর্থ ও জাত্যর্থক দুটি আলাদা অর্থবোধক। কারণ একটি হচ্ছে পদ এবং অন্যটি পদ নয়, পদের গুণকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
জাত্যর্থ ও জাত্যর্থক পদ কি একই অর্থবোধক?
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর