যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা লেখ।
উত্তর: একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। পদ দুটি সংযোজক দ্বারা হয়। সংযোজকের মাধ্যমেই একটি যুক্তিবাক্যের স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশ পায়। একটি যুক্তিবাক্যের যথার্থ আকার বজায় রাখার জন্য সংযোজক প্রয়োজন। কোনো একটি যুক্তিবাক্য সদর্থক বা নঞর্থক সেটি সংযোজকের মাধ্যমেই বোঝা যায়। এছাড়া সংযোজকের মাধ্যমে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সীমা নির্ধারিত হয়। তাই যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা লেখ।
উত্তর