শেয়ারFacebookWhatsApp

সহ-পদযোগ্য শব্দ বলতে কী বোঝ?

উত্তর: যে শব্দ স্বতন্ত্রভাবে কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে তাকে সহ-পদযোগ্য শব্দ বলে। যেমন- 'সকল', 'কিছু', 'এই', 'একটি' প্রভৃতি। শব্দ অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে পর্দ হিসেবে ব্যবহৃত হতে পারে। 'সকল মানুষ হয় মরণশীল' যুক্তিবাক্যটিতে 'সকল' হলো সহ-পদযোগ্য শব্দ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

সহ-পদযোগ্য শব্দ বলতে কী বোঝ?

Barisal · 2025

উত্তর

যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সে শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে।

উত্তর

যে শব্দ স্বতন্ত্রভাবে কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে তাকে সহ-পদযোগ্য শব্দ বলে। যেমন- 'সকল', 'কিছু', 'এই', 'একটি' প্রভৃতি। শব্দ অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে পর্দ হিসেবে ব্যবহৃত হতে পারে। 'সকল মানুষ হয় মরণশীল' যুক্তিবাক্যটিতে 'সকল' হলো সহ-পদযোগ্য শব্দ।

উত্তর

উদ্দীপকের চিত্র-১ এর পদগুলো অজাত্যর্থক। কেননা এগুলোর শুধু ব্যক্ত্যর্থ আছে কিন্তু জাত্যর্থ নেই। পরিমাণ ও গুণের একত্রে প্রকাশ অনুসারে পদ দুই প্রকার। এর মধ্যে একটি হলো অজাত্যর্থক পদ। যে পদ বস্তু বা এর গুণ নির্দেশ করে অর্থাৎ যে পদের শুধু ব্যক্ত্যর্থ না হয় শুধু জাত্যর্থ আছে; কিন্তু দুটি একত্রে নেই যে পদকে অজাত্যর্থক পদ বলে। উদ্দীপকের চিত্র-১ এর পদগুলো হলো বাংলাদেশ, হিমালয়, ইমরান। এ পদগুলো স্বকীয় নামবাচক পদ। কেননা কোনো স্থান বা বস্তু বা প্রাণী বা ব্যক্তিবিশেষকে চিহ্নিত করার জন্য যে সাংকেতিক শব্দ বা ভাষাগত প্রতীক ব্যবহার করা হয় তাকে স্বকীয় নামবাচক পদ বলে। যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল মনে করেন, স্বকীয় নামবাচক পদ অজাত্যর্থক। যে-বিশিষ্ট নামটি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে চিহ্নিত করে তা কেবল উক্ত ব্যক্তি, বস্তু বা স্থানের ব্যক্ত্যর্থ প্রকাশ করে। কোনো গুণ বা জাত্যর্থ নির্দেশ করে না। স্বকীয় নামবাচক পদের কেবল ব্যক্ত্যর্থ আছে, কোনো জাত্যর্থঃ নেই। তাই স্বকীয় নামবাচক পদ অজাত্যর্থক। সুতরাং উদ্দীপকের চিত্র-১ এর পদগুলো স্বকীয় নামবাচক পদ। এদের শুধু ব্যক্ত্যর্থ আছে কোনো জাত্যর্থ নেই, তাই এ পদগুলো অজাত্যর্থক পদ।

উত্তর

উদ্দীপকে চিত্র-২ এর কলম-২ এবং কলম-৩ এর সম্পর্ক হলো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির সম্পর্ক। পাঠ্যবইয়ের আলোকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির সম্পর্ক বিশ্লেষণ করা হলো- প্রতিটি পদের অপরিহার্য দুটি দিক থাকে। এর একটি হলো ব্যক্ত্যর্থের দিক এবং অন্যটি হলো জাত্যর্থের দিক। ব্যক্ত্যর্থের দিক বলতে পদের পরিমাণগত দিককে বোঝায়। আর জাত্যর্থের দিক বলতে পদের গুণগত দিককে বোঝায়। পদের এ দুটি দিকের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। তবে এদের মধ্যকার সম্পর্ক বিপরীতমুখী। এ বিপরীতমুখী সম্পর্কের চারটি দিক লক্ষ করা যায়। যথা- ১. কোনো পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেলে তার জাত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি করে 'জীব' করা হলে জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে হ্রাস পেয়ে কেবল 'জীববৃত্তি' হয়। ২. কোনো পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেলে তার জাত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হ্রাস করে 'শিক্ষিত মানুষ' করা হলে জাত্যর্থ বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে 'জীববৃত্তি বুদ্ধিবৃত্তি ও শিক্ষা' হয়। ৩. কোনো পদের জাত্যর্থ বৃদ্ধি পেলে তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদের জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা, হলে ব্যক্ত্যর্থ 'মানুষ' থেকে হ্রাস পেয়ে কেবল 'সৎ মানুষ' হয়। ৪. কোনো পদের জাত্যর্থ হ্রাস পেলে তার ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'সৎ মানুষ' পদের জাত্যর্থ 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা' থেকে হ্রাস পেয়ে কেবল 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' হলে ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়ে 'সৎ মানুষ' থেকে 'সকল মানুষ' হয়। সুতরাং দেখা যাচ্ছে, কোনো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এ সম্পর্ক অবশ্যই বিপরীতমুখী হয়। অর্থাৎ এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।
HSCLogic 1st PaperBarisal 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।