শেয়ারFacebookWhatsApp

একটি যুক্তিবাক্যের কয়টি অংশ?

উত্তর: একটি যুক্তিবাক্যের তিনটি অংশ। যথা- উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

একটি যুক্তিবাক্যের কয়টি অংশ?

উদ্দীপক

জনাব আহসান ও জনাব রশিদ একটি নামকরা কলেজের শিক্ষক। তারা একদিন পার্কে হাঁটতে হাঁটতে কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করছিলেন। জনাব আহসান 'বললেন, আমাদের কলেজের "সকল শিক্ষার্থী হয় মেধাবী।" এ কথা শুনে জনাব রশিদ বললেন, "শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়া জরুরি।"

Barisal · 2025

উত্তর

একটি যুক্তিবাক্যের তিনটি অংশ। যথা- উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক।

উত্তর

শিক্ষার্থীদের মূল কাজ হলো জ্ঞান অর্জন করা। কিন্তু জ্ঞান অর্জনের জন্য কেবল বই পড়া বা ক্লাসে উপস্থিত থাকা যথেষ্ট নয়; এর জন্য দরকার মনোযোগ। মনোযোগ ছাড়া কোনো বিষয় সঠিকভাবে বুঝে ওঠা যায় না। মনোযোগী হলে শিক্ষার্থীরা শিক্ষক যা পড়ান তা গভীরভাবে উপলব্ধি করতে পারে এবং মনে রাখতে সক্ষম হয়। তাছাড়া মনোযোগী শিক্ষার্থী পড়ালেখায় সফল হয়, পরীক্ষায় ভালো ফলাফল করে এবং ভবিষ্যৎ জীবনে উন্নতি করতে পারে। মনোযোগ শিক্ষার্থীর চিন্তাশক্তি, আত্মশৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়ায়। তাই বলা যায়, শিক্ষা ও জীবনের সর্বক্ষেত্রে সফলতার জন্য শিক্ষার্থীদের মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি।

উত্তর

উদ্দীপকের জনাব আহসানের বক্তব্যটি একটি যুক্তিবাক্য। কারণ বাক্যটি যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত হয়েছে। যুক্তিবাক্যের গঠনপ্রণালি পাঠ্যবইয়ের আলোকে নিচে বর্ণনা করা হলো- অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তিবাকা বলে। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক। সম্পর্ক। যখন দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক সম্পর্ক লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে যুক্তিবাক্য বলে। একটি যুক্তিবাক্যের তিনটি অংশ। যথা- উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। এদের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় পদ এবং এ পদ দুটি সংযোজক দ্বারা যুক্ত থাকে। যুক্তিবাক্যের যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। আর যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় পদ বলে। যে শব্দটি উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোজক সাধন করে তাকে সংযোজক বলে। অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ সংযোজক দ্বারা যুক্ত থাকে। তাই যুক্তিবাক্য সবসময় উদ্দেশ্য, সংযোজক, বিধেয় আকারে প্রকাশিত হয়। উদ্দীপকের আহসানের বক্তব্য হলো, "সকল শিক্ষার্থী হয় মেধাবী।"- এটি একটি যুক্তিবাক্য। কেননা এখানে সকল শিক্ষার্থী উদ্দেশ্য পদ, মেধাবী পদটি বিধেয় পদ এবং হয় শব্দটি সংযোজক, যা উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সুতরাং জনাব আহসানের বক্তব্যটি একটি যুক্তিবাক্য হিসেবে প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের জনাব রশিদের বক্তব্যটি একটি সাধারণ বাক্য আর জনাব আহসানের বক্তব্যটি একটি যুক্তিবাক্য। বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো- ১. সকল যুক্তিবাক্যই বাক্য। কিন্তু সকল বাক্য যুক্তিবাক্য নয়। ২. যুক্তিবাক্যে মোট তিনটি অংশ থাকে। যথা- উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। কিন্তু বাক্যে শুধু দুটি অংশ থাকে। যথা- উদ্দেশ্য ও বিধেয়। ৩. যুক্তিবাক্যের প্রথমে উদ্দেশ্য, মাঝে সংযোজক এবং শেষে বিধেয় থাকে। কিন্তু বাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের অবস্থান সম্পর্কে তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ৪. যুক্তিবাক্যের সংযোজক সবসময়ই বর্তমান কালসূচক হবে। কিন্তু বাক্যের ক্রিয়া যেকোনো কালসূচক হতে পারে। ৫. যুক্তিবাক্যের মাধ্যমে শুধু মনের চিন্তা প্রকাশিত হয়। কিন্তু বাক্যের মাধ্যমে চিন্তা, অনুভূতি, ইচ্ছা, আবেগ, বিস্ময় ইত্যাদি নানা প্রকার মনের ভাব প্রকাশিত হয়। ৬. যুক্তিবাক্যের মধ্যে সত্য-মিথ্যা গুণ থাকে। কিন্তু বাক্যে কেবল . ঘোষক বাক্য ছাড়া অন্যান্য বাক্যে এ গুণ থাকে না। তাই তাদেরকে সত্যও বলা যায় না। মিথ্যাও বলা যায় না। ৭. যুক্তিবাক্যের একক হলো পদ, অন্যদিকে বাক্যের একক শব্দ। পরিশেষে বলা যায়, জনাব রশিদের বক্তব্য যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত না হওয়ায় এটি একটি সাধারণ বাক্য। অন্যদিকে, জনাব আহসানের বক্তব্যটি যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত হওয়ায় এটি একটি যুক্তিবাক্য হিসেবে পরিগণিত হয়েছে। বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য থাকলেও তাদের মধ্যে গভীর সম্পর্কও বিদ্যমান।
HSCLogic 1st PaperBarisal 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।