শেয়ারFacebookWhatsApp

পদের ব্যক্ত্যর্থ কী?

উত্তর: কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

পদের ব্যক্ত্যর্থ কী?

উদ্দীপক

শীতের সকালে সূর্য যতই উপরের দিকে উঠতে থাকে, শীতের তীব্রতা ততই কমতে থাকে। আবার বিকেলে সূর্য যতই নিচের দিকে নামতে থাকে, শীতের তীব্রতা ততই বাড়তে থাকে।

Rajshahi · 2025

উত্তর

কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে।

উত্তর

যে পদ দ্বারা কোনো বিষয় বা বস্তর সাধারণ ও অনিবার্য গুণকে নির্দেশ করে তাকে জাত্যর্থক পদ বলে। অর্থাৎ যে পদের বা ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই থাকে তাকে জাত্যর্থক পদ বলে। জাত্যর্থক পদে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই উপস্থিত থাকে। ফলে এই পদ একই সাথে সংখ্যা ও গুণ দুটিই নির্দেশ করে। 'ঢাকা', 'সততা', 'অন্ধত্ব' পদগুলো জাত্যর্থক নয়। কেননা এদের কোনোটিরই ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ একসাথে দুটিই নির্দেশ করে না। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের যেকোনো একটি নির্দেশ করে। তাই পদগুলো জাত্যর্থক নয়।

উত্তর

উদ্দীপকে সূর্যের উঠা-নামার সাথে শীতের তীব্রতা বাড়া-কমায় বিষয়টি পাঠ্যবইয়ের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির সম্পর্ককে নির্দেশ করে। প্রতিটি পদের অপরিহার্য দুটি দিক থাকে। এর একটি হলো ব্যক্ত্যর্থের দিক এবং অন্যটি হলো জাত্যর্থের দিক। ব্যক্ত্যর্থের দিক বলতে পদের পরিমাণগত দিককে বোঝায়। আর জাত্যর্থের দিক বলতে পদের গুণগত দিককে বোঝায়। পদের এ দুটি দিকের মধ্যে অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। তবে এদের মধ্যকার সম্পর্ক বিপরীতমুখী। এ বিপরীতমুখী সম্পর্কের চারটি দিক লক্ষ করা যায়। যথা- ১. কোনো পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেলে তার জাত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি করে 'জীব' করা হলে জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে হ্রাস পেয়ে কেবল 'জীববৃত্তি' হয়। ২. কোনো পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেলে তার জাত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হ্রাস করে 'শিক্ষিত মানুষ' করা হলে জাত্যর্থ বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে 'জীববৃত্তি' 'বুদ্ধিবৃত্তি' ও শিক্ষা' হয়। ৩. কোনো পদের জাত্যর্থ বৃদ্ধি পেলে তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদের জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা হলে ব্যক্ত্যর্থ 'মানুষ' থেকে হ্রাস পেয়ে কেবল 'সৎ মানুষ' হয়। ৪. কোনো পদের জাত্যর্থ হ্রাস পেলে তার ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'সৎ' মানুষ' পদের জাত্যর্থ 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা' থেকে হ্রাস পেয়ে কেবল 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' হলে ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়ে 'সৎ মানুষ' থেকে 'সকল মানুষ' হয়। সুতরাং দেখা যাচ্ছে, কোনো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এ সম্পর্ক অবশ্যই বিপরীতমুখী হয়। অর্থাৎ এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।

উত্তর

যাউদ্দীপকে নির্দেশিত বিষয়টি হলো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির সম্পর্ক। তবে এর ব্যতিক্রম আছে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করা হলো- ১. কোনো পদকে ক্রমিকভাবে সাজানো না গেলে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি কার্যকর হয় না। অর্থাৎ যে সকল পদকে জাতি-উপজাতি, শ্রেণি-উপশ্রেণি আকারে ক্রমিকভাবে সাজানো যায় না, সেসব ক্ষেত্রে ব্যক্ত্যর্থ জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি কার্যকর হয় না। ২. কোনো একক পদের ক্ষেত্রে ব্যস্তার্থ আত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি কার্যকর হয় না। কেননা কোনো পদের ব্যার্থ বা জাত্যর্থ বাড়িয়ে বা কমিয়ে দিলে সে পদটি পরিবর্তিত হয়ে নতুন পদের সৃষ্টি হয়। ৩. কোনো কোনো ক্ষেত্রে পদের ব্যস্ত্যর্থ বাড়তে পারে, কিন্তু জাত্যর্থ অপরিবর্তিত থাকে। যেমন- কোনো একটি নতুন গ্রহ আবিষ্কৃত হলে গ্রহের ব্যক্ত্যর্থ বাড়ে; কিন্তু জাত্যর্থ অপরিবর্তিত থাকে। ৪. কোনো পদের নতুন কোনো জাত্যর্থ আবিষ্কৃত হতে পারে; কিন্তু পদের ব্যক্ত্যর্থ পরিবর্তিত থাকে। যেমন- পানির মৌলিক গুণের ক্ষেত্রে নতুন কোনো গুণের সন্ধান পাওয়া গেলেও পানির পরিমাণ অপরিবর্তিত থাকে। ৫. পদের ব্যক্তার্থ জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি গাণিতিক নিয়মের মতো আনুপাতিক হয় না। কেননা পদের ব্যস্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাসবৃদ্ধি ঘটলেও এর কোনো আনুপাতিক হার সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় না। পরিশেষে বলা যায়, পদের ব্য্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মটি অনেক ক্ষেত্রে কার্যকর; কিন্তু সরুল ক্ষেত্রে কার্যকর নয়। অর্থাৎ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির নিয়মের অনেক সীমাবদ্ধতা আছে।
HSCLogic 1st PaperRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।