উদ্দীপকে 'আহা!, পৃথিবীটাই' কী ধরনের শব্দ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'আহা!, পৃথিবীটাই' যথাক্রমে পদ-নিরপেক্ষ শব্দ ও সহ- পদযোগ্য শব্দ। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; এমনকি কোনো পদের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না তাকে পদ-অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ (A-Categorematic Word) বলা হয়। যেমন- যাও, খাও, ছি! ছি!, আহা!, ওহো!, মরি! মরি!, ওগো, ওহে ইত্যাদি। এ শব্দগুলো মূলত মনের আবেগ বা উচ্ছ্বাস প্রকাশের জন্য ব্যবহৃত হয় মাত্র। অন্যদিকে, যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না । কিন্তু অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাকে সহ-পদযোগ্য শব্দ (Syn- Categorematic Word) বলে। যেমন- টি, টা, খানা, খানি ইত্যাদি। উদ্দীপকের 'আহা!' শব্দটি হলো পদ-নিরপেক্ষ শব্দ। কেননা, এ শব্দটি কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। আর 'পৃথিবী' এর সাথে 'টাই' শব্দাংশটি যুক্ত হওয়ায় শব্দটি সহ- পদযোগ্য শব্দ হয়েছে । কেননা, এ শব্দটি প্রত্যক্ষভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। কিন্তু পদ হিসেবে ব্যবহারযোগ্য কোনো পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। তাই বলা যায়, শব্দ দুটি যথাক্রমে পদ-নিরপেক্ষ শব্দ ও সহ-পদযোগ্য শব্দ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'আহা!, পৃথিবীটাই' কী ধরনের শব্দ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর