'সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয়'— উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: 'সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয়'- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ। অর্থপূর্ণ ধ্বনি যা অক্ষরসমষ্টিকে বলা হয় শব্দ। অপরপক্ষে, এক বা একাধিক শব্দসমষ্টি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহারযোগ্য হলে তাকে পদ বলে। অর্থাৎ সব পদ শব্দ হলেও সব শব্দ পদ নয় । যেহেতু সব শব্দ বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। পদ হওয়ার যোগ্যতা- অযোগ্যতার ভিত্তিতে শব্দকে তিনভাগে ভাগ করা যায়। যথা: ১. পদযোগ্য শব্দ, ২. সহ-পদযোগ্য শব্দ ও ৩. পদ-নিরপেক্ষ শব্দ। যেমন-- 'আহা! কলমটি হয় খুব সুন্দর' এ বাক্যটিতে 'কলমটি' এবং 'খুব সুন্দর' শব্দদ্বয় পদ হলেও 'আহা!' শব্দটি পদ নয়। কারণ এটি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয়নি। শব্দ যত বড়ই হোক না কেন, প্রত্যেক শব্দই একটি মাত্র শব্দ। পক্ষান্তরে, পদ একটি শব্দ দ্বারা গঠিত হতে পারে, আবার একাধিক শব্দ দ্বারাও গঠিত হতে পারে। অর্থাৎ পদের চেয়ে শব্দের ব্যাপকতা বেশি কারণ পদের ব্যবহার কেবল বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ভাষা ও চিন্তন ক্রিয়ার সব ক্ষেত্রে শব্দের ব্যবহার চলে। উদ্দীপকের 'আহা!', 'কী' শব্দগুলোর নিজস্ব অর্থ নেই এবং এগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপেও ব্যবহৃত হতে পারে না। তাই এগুলো পদ-নিরপেক্ষ শব্দ। অন্যদিকে, সৌরজগতের একমাত্র গ্রহ, পৃথিবী, চুম্বকের আকর্ষণ, সুন্দর ইত্যাদি শব্দগুলি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এরা পদযোগ্য শব্দ। 'আবার', 'টাই', 'একমাত্র' শব্দগুলো হলো সহ-পদযোগ্য শব্দ। কারণ এগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে না পারলেও অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। আলোচনা শেষে তাই বলা যায়, সকল পদ শব্দ হলেও কেবল যে সকল শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সে সকল শব্দকেই পদ বলে। তাই বলা যায়, 'সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয়'।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয়'— উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লে…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর