উদ্দীপকে শেষ বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শেষ বাক্যটি সম্ভাব্য যুক্তিবাক্যকে (Problematic Proposition) নির্দেশ করে। নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্যকে তিনভাগে ভাগ করা যায়। যথা— অনিবার্য যুক্তিবাক্য, বিবরণিক যুক্তিবাক্য ও সম্ভাব্য যুক্তিবাক্য । যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক সম্ভাবনাময় তাকে সম্ভাব্য যুক্তিবাক্য বলে। যেমন— 'আগামী বছর হয়তো এমন বছর যখন পৃথিবী থেকে যুদ্ধ-বিবাদ বিদায় নেবে'। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক নিশ্চিত নয়, তবে সম্ভাবনাময় বলা চলে । তাই এটি একটি সম্ভাব্য যুক্তিবাক্য। উদ্দীপকের মি. শাকিল তার স্ত্রীকে বললেন, “হয়তো বাস টিকেট পাবো না, কারণ অনলাইনে বুকিং দেইনি।” এখানে অনলাইনে বুকিং দেইনি' উদ্দেশ্য পদটির সাথে বিধেয় 'বাস টিকেট পাবো না' পদটির সম্পর্ক সম্ভাব্য। তাই বলা যায়, উদ্দীপকের মি. শাকিলের ব্যবহৃত শেষ বাক্যটি একটি সম্ভাব্য যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শেষ বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা …
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর