দৃশ্যপট-১ এ কোন ধরনের বাক্যের প্রকাশ পেয়েছে?
উত্তর: 'দৃশ্যপট-১' এর মাধ্যমে যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে। যুক্তি গঠিত হয় যুক্তিবাক্য দিয়ে। দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে যুক্তিবাক্য বলে। একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে এবং পদ দুটি সংযোজক দ্বারা যুক্ত হয়। তাই প্রতিটি যুক্তিবাক্য উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় আকারে প্রকাশিত হয় । যুক্তিবাক্যে যে পদ সম্পর্কে কোনো কিছু বলা হয় সেই পদকে বলা হয় উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় সেই সকল পদ বিধেয়। আর যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বলে সংযোজক । . উদ্দীপকের দৃশ্যপট-১ এ 'গীতাঞ্জলি হয় একটি কাব্যগ্রন্থ'— এই বাক্যটি উপস্থাপন করা হয়েছে। এখানে 'গীতাঞ্জলি' পদটি উদ্দেশ্য পদ। একটি কাব্যগ্রন্থ হলো বিধেয় পদ। আর 'হয়' শব্দটি উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ স্থাপন করে বিধায় এটি সংযোজক। অর্থাৎ, 'দৃশ্যপট-১' এর বাক্যটি উদ্দেশ্য সংযোজক বিধেয় আকারে প্রকাশিত হয়েছে। তাই এটির দ্বারা যুক্তিবাক্য প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ কোন ধরনের বাক্যের প্রকাশ পেয়েছে?
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর