দৃশ্যপট-২ ও দৃশ্যপট-৩ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'দৃশ্যপট-২' এর বাক্যটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য এবং দৃশ্যপট-৩ এর বাক্যটি একটি বৈকল্পিক যুক্তিবাক্য। আর উভয় প্রকার যুক্তিবাক্যই সাপেক্ষ যুক্তিবাক্য। সাপেক্ষ যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে যার মধ্যে একটি হলো প্রাকল্পিক যুক্তিবাক্য। যে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি [গণিত] ..তাহলে' বা অনুরূপ কোনো শর্ত দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে বলা হয় 'পূর্বগ' এবং দ্বিতীয় অংশকে বলা হয় 'অনুগ'। 'দৃশ্যপট-২'-এর বাক্যটি হলো 'যদি আকাশে মেঘ হয় তাহলে বৃষ্টি হবে'। যেহেতু 'দৃশ্যপট-২' এর বাক্যটি 'যদি ldots [গণিত] . তাহলে' শর্ত দ্বারা যুক্ত, তাই এর মাধ্যমে প্রাকল্পিক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আবার, সাপেক্ষ যুক্তিবাক্যের একটি প্রকারভেদ হলো বৈকল্পিক যুক্তিবাক্য। যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক সরল যুক্তিবাক্য 'বা, অথবা, হয় ldots.. না হয়' ইত্যাদি যোজক দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩'-এ প্রদত্ত বাক্যটি হলো 'সাজ্জাত হয় সৎ, না হয় বোকা'। এখানে প্রদত্ত বাক্যটিতে দুটি সরল বাক্য 'হয় ldots [গণিত] .. না হয়' যোজক দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করেছে। তাই 'দৃশ্যকল্প-৩' এর মাধ্যমে বৈকল্পিক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। সুতরাং দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে সাপেক্ষ যুক্তিবাক্যের দুটি রূপ প্রাকল্পিক ও বৈকল্পিক প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ ও দৃশ্যপট-৩ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর