শেয়ারFacebookWhatsApp

দৃশ্য-২ তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?

উত্তর: উদ্দীপকের 'দৃশ্য-২'এর মাধ্যমে পদের ব্যক্ত্যর্থ প্রকাশিত হয়েছে। কেননা এখানে একটি পদের সংখ্যাগত দিককে উপস্থাপন করা হয়েছে। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। প্রতিটি পদের দুটি দিক থাকে, যার মধ্যে একটি হলো পদের পরিমাণগত বা সংখ্যাগত দিক। যুক্তিবিদ্যায় পদের সংখ্যা বা পরিমাণগত দিককে ব্যক্ত্যর্থ বলা হয়। কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। ব্যক্ত্যর্থ হলো একটি পদের ব্যাপ্তি বা বিস্তৃতির দিক। উদ্দীপকের 'দৃষ্টান্ত-২' এ 'মানুষ = সকল মানুষ' উপস্থাপন করা হয়েছে। এখানে 'মানুষ' পদের সংখ্যা বা পরিমাণগত দিক হলো "সকল মানুষ'। কেননা 'মানুষ' বলতে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল মানুষকে বুঝায়। তাই 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হলো 'সকল মানুষ'। এই কারণে বলা যায়, 'দৃশ্য-২' আমার পাঠ্য পদের ব্যক্ত্যর্থকে নির্দেশ করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্য-২ তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?

উদ্দীপক

দৃশ্য-১: মানুষ⇄ সভ্য মানুষ ⇄ মানুষ= কম-বেশি দৃশ্য-২: মানুষ = সকল মানুষ

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

একটি পদ যে অপরিহার্য বা আবশ্যিক গুণ বা গুণাবলি প্রকাশ করে তাকে ঐ পদের জাত্যর্থ বলে।

উত্তর

'পিতা' পদটি অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল, তাই 'পিতা' পদটি একটি সাপেক্ষ পদ। অর্থের স্বয়ংসম্পূর্ণতার ভিত্তিতে পদকে দুইভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো সাপেক্ষ পদ। যে পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল তাকে সাপেক্ষ পদ বলে। 'পিতা' পদটি অর্থ প্রকাশের জন পদের ওপর নির্ভরশীল। কেননা পিতা' পদের অর্থ প্রকাশের জন্য 'সন্তান' পদের ওপর নির্ভর করতে হয়। যেহেতু 'পিতা' পদটি অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল, তাই 'পিতা' পদটি একটি সাপেক্ষ পদ।

উত্তর

উদ্দীপকের 'দৃশ্য-২'এর মাধ্যমে পদের ব্যক্ত্যর্থ প্রকাশিত হয়েছে। কেননা এখানে একটি পদের সংখ্যাগত দিককে উপস্থাপন করা হয়েছে। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। প্রতিটি পদের দুটি দিক থাকে, যার মধ্যে একটি হলো পদের পরিমাণগত বা সংখ্যাগত দিক। যুক্তিবিদ্যায় পদের সংখ্যা বা পরিমাণগত দিককে ব্যক্ত্যর্থ বলা হয়। কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। ব্যক্ত্যর্থ হলো একটি পদের ব্যাপ্তি বা বিস্তৃতির দিক। উদ্দীপকের 'দৃষ্টান্ত-২' এ 'মানুষ = সকল মানুষ' উপস্থাপন করা হয়েছে। এখানে 'মানুষ' পদের সংখ্যা বা পরিমাণগত দিক হলো "সকল মানুষ'। কেননা 'মানুষ' বলতে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল মানুষকে বুঝায়। তাই 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হলো 'সকল মানুষ'। এই কারণে বলা যায়, 'দৃশ্য-২' আমার পাঠ্য পদের ব্যক্ত্যর্থকে নির্দেশ করে।

উত্তর

দৃশ্য-১' দ্বারা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক নির্দেশিত হয়েছে। কোনো একটি পদের দুটি দিক থাকে যথা— সংখ্যা বা পরিমাণগত দিক এবং গুণগত দিক। পদের সংখ্যাগত দিককে ব্যক্ত্যর্থ এবং গুণগত দিককে জাত্যর্থ বলে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে তবে এই সম্পর্ক বিপরীতমুখী। কেননা যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে যায়। আবার, পদটির জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে যায়। যেমন— 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ 'সকল মানুষ' এবং জাত্যর্থ 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি'। 'মানুষ' পদটির ব্যক্ত্যর্থ বাড়িয়ে 'জীব' করা হলে জাত্যর্থ কমে কেবল 'জীববৃত্তি' হয়। আবার, 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ কমিয়ে 'শিক্ষিত মানুষ' করা হলে জাত্যর্থ বেড়ে 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + শিক্ষা' হয়। অর্থাৎ পদের ব্যক্ত্যর্থ বা জাত্যর্থের কোনো একটির হ্রাস বা বৃদ্ধি হয় তখন অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে। যুক্তিবিদ্যায় পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির এই নিয়মটি 'বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির নিয়ম' বলে পরিচিত। উদ্দীপকের দৃশ্য-১ এ 'মানুষ ⇄ সভ্য মানুষ ⇄ মানুষ = কম-বেশি । এখানে 'মানুষ' থেকে 'সভ্য মানুষ' পদের ব্যক্ত্যর্থ কম কিন্তু জাত্যর্থ বেশি। আবার, 'সভ্য মানুষ' থেকে 'মানুষ' 'পদের ব্যক্ত্যর্থ বেশি কিন্তু জাত্যর্থ কম। অর্থাৎ, দৃশ্য-১ এ যে পদগুলো উপস্থাপন করা হয়েছে তার একটি থেকে অন্যটিতে গমন করলে বিপরীতক্রমে ব্যক্ত্যর্থ বা জাত্যর্থের হ্রাস-বৃদ্ধি ঘটে। তাই বলা যায়, দৃশ্য-১ দ্বারা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক নির্দেশিত হয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।