দৃশ্য-১ ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের যে সম্পর্ক নির্দেশ করে- বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্য-১' দ্বারা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক নির্দেশিত হয়েছে। কোনো একটি পদের দুটি দিক থাকে যথা— সংখ্যা বা পরিমাণগত দিক এবং গুণগত দিক। পদের সংখ্যাগত দিককে ব্যক্ত্যর্থ এবং গুণগত দিককে জাত্যর্থ বলে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে তবে এই সম্পর্ক বিপরীতমুখী। কেননা যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে যায়। আবার, পদটির জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে যায়। যেমন— 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ 'সকল মানুষ' এবং জাত্যর্থ 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি'। 'মানুষ' পদটির ব্যক্ত্যর্থ বাড়িয়ে 'জীব' করা হলে জাত্যর্থ কমে কেবল 'জীববৃত্তি' হয়। আবার, 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ কমিয়ে 'শিক্ষিত মানুষ' করা হলে জাত্যর্থ বেড়ে 'জীববৃত্তি + বুদ্ধিবৃত্তি + শিক্ষা' হয়। অর্থাৎ পদের ব্যক্ত্যর্থ বা জাত্যর্থের কোনো একটির হ্রাস বা বৃদ্ধি হয় তখন অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে। যুক্তিবিদ্যায় পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির এই নিয়মটি 'বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির নিয়ম' বলে পরিচিত। উদ্দীপকের দৃশ্য-১ এ 'মানুষ ⇄ সভ্য মানুষ ⇄ মানুষ = কম-বেশি । এখানে 'মানুষ' থেকে 'সভ্য মানুষ' পদের ব্যক্ত্যর্থ কম কিন্তু জাত্যর্থ বেশি। আবার, 'সভ্য মানুষ' থেকে 'মানুষ' 'পদের ব্যক্ত্যর্থ বেশি কিন্তু জাত্যর্থ কম। অর্থাৎ, দৃশ্য-১ এ যে পদগুলো উপস্থাপন করা হয়েছে তার একটি থেকে অন্যটিতে গমন করলে বিপরীতক্রমে ব্যক্ত্যর্থ বা জাত্যর্থের হ্রাস-বৃদ্ধি ঘটে। তাই বলা যায়, দৃশ্য-১ দ্বারা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্য-১ ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের যে সম্পর্ক নির্দেশ করে- বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর