উদ্দীপকে রোদেলার বক্তব্য ও জামিলের ধারণার মধ্যে কী ধরনের পার্থক্য বিদ্যমান? তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রোদেলার বক্তব্য এ জামিলের ধারণার মধ্যে পার্থক্য বিদ্যমান। কারণ, রোদেলার বক্তব্য হচ্ছে যুক্তিবাক্য এবং জামিলের বক্তব্য হচ্ছে অবধারণ। তাদের উভয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের রোদেলার বক্তব্য হচ্ছে “সকল মুক্তিযোদ্ধা হন দেশপ্রেমিক”। এটি একটি যুক্তিবাক্য। কারণ, দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের ভাষাগত প্রকাশকে যুক্তিবাক্য বলা হয়। রোদেলার বক্তব্যে 'মুক্তিযোদ্ধা' ও 'দেশপ্রেমিক' দুটি পদের মধ্যে ভাষাগত সম্পর্ক প্রকাশ পেয়েছে। অন্যদিকে, জামিল ধারণা করেছে, “আমার বাবা মুক্তিযুদ্ধে শহিদ হয়েছে তাই আমার বাবা একজন দেশপ্রেমিক ছিলেন” । এখানে দুটি ধারণা মনে মনে সংযুক্তিকরণ হয়েছে বলে এটি অবধারণ। অবধারণ ও যুক্তিবাক্য দুটি ভিন্ন বিষয় । অবধারণ মানসিক প্রক্রিয়া বলে এটি যুক্তির অংশ হতে পারে না । অপরদিকে যুক্তিবাক্য হচ্ছে ভাষায় প্রকাশিত রূপ এবং যুক্তির অংশ হিসেবে ব্যবহৃত হয়। যুক্তিবাক্যকে উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক, এ তিনটি ভাগে বিভক্ত করা হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকের রোদেলার বক্তব্য ও জামিলের ধারণা হচ্ছে যুক্তিবাক্য ও অবধারণ যা ভিন্ন দুটি বিষয়। এরূপ ভিন্নতার কারণে বিষয় দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রোদেলার বক্তব্য ও জামিলের ধারণার মধ্যে কী ধরনের পার্থক্য ব…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর