উদ্দীপকে উল্লেখিত গালিব স্যার আর স্নেহার বক্তব্য তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত গালিব স্যার আর স্নেহার বক্তব্য ব্যক্ত্যর্থ (Denotation) ও জাত্যর্থের (Connotation) সম্পর্ক প্রতিফলিত হয়েছে। ব্যক্ত্যর্থ হলো পদের পরিমাণগত দিক আর জাত্যর্থ হলো পদের গুণগত দিক । যুক্তিবিদরা বলেছেন, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে সর্বদা বিপরীত সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে এভাবে বলা যায়— পদের ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে। কিংবা পদের ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে। অন্যভাবে বলা যায়, পদের জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে। কিংবা পদের জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে। পদের এরূপ বিপরীত সম্পর্ক উদ্দীপকে গালিব স্যার আর স্নেহার বক্তব্যে পরিলক্ষিত হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, যুক্তিবিদ্যার গালিব স্যার বলেন, শ্রীলংকায় দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থী স্নেহা বললো, দ্রব্যের যোগান কমে গেলে দাম বাড়ে। আবার যোগান বেড়ে গেলে দাম কমে যায়। এভাবে দাম ও যোগানের সাথে এরূপ বিপরীত' সম্পর্ক যুক্তিবিদ্যায় ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে লক্ষ করা যায়। এ কারণে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত গালিব স্যার আর স্নেহার বক্তব্য ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্ক প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত গালিব স্যার আর স্নেহার বক্তব্য তোমার পাঠ্যবইয়ের …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর