উদ্দীপকের-১ এ উল্লেখিত বিষয় পদের মর্যাদা লাভ করতে পারে ? ব্যাখ্যা করো।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের-১ এ উল্লিখিত বিষয় তথা চিনি, সাদা, গুঁড়া শব্দগুলো পদের মর্যাদা লাভ করতে পারে। যে সব শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে, সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে । পদ হওয়ার যোগ্যতা-অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে তিনভাগে ভাগ করেছেন। যথা- ১. পদযোগ্য শব্দ ২. সহ-পদযোগ্য শব্দ ও ৩. পদ- নিরপেক্ষ শব্দ। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন— চাঁদ, ফুল, সুন্দর, সবুজ ইত্যাদি শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য, বিধেয় বা উদ্দেশ্য ও বিধেয় উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে। উদ্দীপক-১ এ উল্লিখিত চিনি, সাদা, গুঁড়া শব্দগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য, বিধেয় বা উভয়ই হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এ শব্দগুলো পর্দের মর্যাদা লাভের যোগ্য ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের-১ এ উল্লেখিত বিষয় পদের মর্যাদা লাভ করতে পারে ? ব্যাখ্যা …
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর