শব্দের আলোকে উদ্দীপকের ২ ও ৩ এর পার্থক্য বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকের ২ ও ৩ নং দ্বারা যথাক্রমে সহ-পদযোগ্য শব্দ ও পদ অযোগ্য শব্দকে নির্দেশ করে। উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান । পদ হওয়ার যোগ্যতা-অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে তিনভাগে ভাগ করেছেন। যথা- ১. পদযোগ্য শব্দ (Categorematic Word ) ২. সহ-পদযোগ্য শব্দ (Syn Categorematic Word) ও ৩. পদ-নিরপেক্ষ শব্দ (A- Categorematic Word)। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাকে সহ-পদযোগ্য শব্দ বলে। যেমন টি, টা, খানা, ও, এবং, অথবা ইত্যাদি। অন্যদিকে, যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; এমনকি কোনো পদের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলা হয়। পদ অযোগ্য শব্দ কখনোই পদ হতে পারে না। যেমন- যাও, খাও, ছি! ছি!, আহা, ওহো, মরি! মরি!, ওগো, ওহে ইত্যাদি। এ শব্দগুলো কখনোই কোনো ভাবে পদ হবার যোগ্যতা রাখে না । আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের-২ এ উল্লিখিত এবং, যদি, খুব ও ৩ এ উল্লেখিত উহ, আহ, মরিমরি শব্দগুলোর মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
শব্দের আলোকে উদ্দীপকের ২ ও ৩ এর পার্থক্য বিশ্লেষণ করো
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর