উদাহরণ-১ ও উদাহরণ-২ এর যুক্তিবাক্য দুটির ব্যাপ্যতার পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদাহরণ-১ ও উদাহরণ-২ যথাক্রমে সার্বিক সদর্থক ও সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে । সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A বাক্য সার্বিক হওয়ার জন্য এর উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং সদর্থক হওয়ার জন্য এর বিধেয় পদ অব্যাপ্য। অর্থাৎ A যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হলেও বিধেয় পদ অব্যাপ্য। অন্যদিকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E বাক্য সার্বিক হওয়ার জন্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক বাক্য হওয়ার জন্যে বিধেয় পদও ব্যাপ্য। অর্থাৎ E বাক্যের উভয় পদই ব্যাপ্য। যেমন- উদাহরণ-১ এ বলা হয়েছে “সকল হরিণ হয় তৃণভোজী” । এখানে উদ্দেশ্য পদ 'হরিণ' তার সকল ব্যক্ত্যর্থকে প্রকাশ করেছে। তাই পদটি ব্যাপ্য। বিধেয় পদ 'তৃণভোজী' খন্ডিতভাবে কেবল হরিণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তাই পদটি অব্যাপ্য। অন্যদিকে, উদাহরণ-২ এ বলা হয়েছে- “কোনো কুমির নয় স্তন্যপায়ী”। এখানে উদ্দেশ্যপদ 'কুমির' ও বিধেয়পদ 'স্তন্যপায়ী' উভয়ই তাদের সমগ্র ব্যক্ত্যর্থ রূপে প্রকাশিত হয়েছে । তাই এর উভয় পদই ব্যাপ্য । পরিশেষে বলা যায়, ব্যাপ্যতার দিক থেকে A বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য ও বিধেয় পদ অব্যাপ্য। কিন্তু E বাক্যের উভয় পদই ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-১ ও উদাহরণ-২ এর যুক্তিবাক্য দুটির ব্যাপ্যতার পার্থক্য বিশ্লে…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর