দৃশ্যকল্প-১ এ কোন যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যকল্প-১ চিত্রটি সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্যকে নির্দেশ করে। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি। যুক্তিবাক্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয় তার মধ্যে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যকে চারভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রথমটি হলো সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য। A যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। অর্থাৎ এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে। আর ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী যেহেতু সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাই A- যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। কিন্তু সদর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে A-যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। উদ্দীপকে দৃশ্যকল্প-১ চিত্রে নির্দেশিত যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য, যা সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্যের অনুরূপ ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে ? ব্যাখ্যা করো ।
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর