দৃশ্যকল্প-১ এ কোন প্রকারের শব্দকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লেখিত শব্দগুলো পদযোগ্য শব্দকে নির্দেশ করে। পদ হওয়ার যোগ্যতা-অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে তিনভাগে ভাগ করেছেন। যথা: ১. পদযোগ্য শব্দ (Categorematic Word) ২. সহ- পদযোগ্য শব্দ (Syn-Categorematic Word) ও ৩. পদ-নিরপেক্ষ শব্দ ( A - Categorematic Word)। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন- চাঁদ, ফুল, সুন্দর, সবুজ ইতাদি শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য, বিধেয় বা উদ্দেশ্য ও বিধেয় উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লেখিত ফুল, পাখি, প্রজাপতি শব্দগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য, বিধেয় বা উভয়টি হিসেবে ব্যবহৃত হতে পারে । তাই এ শব্দগুলো পদের মর্যাদা লাভের যোগ্য অর্থাৎ শব্দগুলো পদযোগ্য শব্দ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন প্রকারের শব্দকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর