চিত্র নং-১ এ কোন যুক্তিবাক্যের ব্যাপ্যতাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র নং-১ এ সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্যের নির্দেশ রয়েছে। আর ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য। যুক্তিবাক্যকে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী চারভাগে ভাগ করা যায়; যার মধ্যে একটি হলো সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে নঞর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য বলে। উদ্দীপকের চিত্র নং-১ এ দেখতে পাই, T দ্বারা উদ্দেশ্য ও R দ্বারা বিধেয় পদকে বোঝানো হয়েছে । আর উভয় পদকেই ব্যাপ্য হিসেবে চিত্রিত করা হয়েছে। তাই এটি একটি সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য। তাই চিত্র নং-১ দ্বারা নির্দেশিত যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র নং-১ এ কোন যুক্তিবাক্যের ব্যাপ্যতাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর