ধারণা-১ ও ধারণা-২ এ উল্লেখিত শব্দগুলো কোন কোন পদকে চিহ্নিত করে তা উল্লেখ করো এবং পদের পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ধারণা-১ ও ধারণা-২ এ উল্লিখিত শব্দগুলো যথাক্রমে নিরপেক্ষ পদ ও সাপেক্ষ পদ। যে সব পদের নিজস্ব অর্থ আছে এবং যেগুলোকে বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্য নিতে হয় না সেসব পদকে নিরপেক্ষ পদ বলে। যেমন- মানুষ, কবি ইত্যাদি। আবার, যেসব পদের স্বয়ংসম্পূর্ণ কোনো অর্থ নেই এবং যেসব পদের অর্থ বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্য নিতে হয়, সেসব পদকে সাপেক্ষ পদ বলে। যেমন- পিতা, স্বামী ইত্যাদি। উদ্দীপকে ধারণা-১ এ বই, চেয়ার, কলমের কালি উল্লেখ আছে। এই পদগুলোর প্রতিটিরই নিজ নিজ অর্থ আছে এবং এগুলোর অর্থপূর্ণতার জন্য অন্য কোনো পদের উপর নির্ভরশীল না অর্থাৎ এগুলো নিরপেক্ষ পদ। অপরদিকে ধারণা-২ এ উল্লিখিত ছাত্র-শিক্ষক, রাজা-প্রজা এর মাধ্যমে পদের পারস্পরিক নির্ভরশীলতা বিষয়টা ফুটে উঠেছে। 'শিক্ষক' শব্দটির উদ্ভব হয়েছে 'ছাত্র' শব্দটির উদ্ভবের মাধ্যমে। কারণ, ছাত্র ছাড়া কেউ শিক্ষক হতে পারে না। এরা একে অপরের পরিপূরক এবং পরস্পর নির্ভরশীল। একইভাবে, 'প্রজা' না থাকলে 'রাজা' হওয়া যায় না। অর্থাৎ, সাপেক্ষ পদ হলো নির্ভরশীল। অপরদিকে নিরপেক্ষ পদ স্বাধীন। পরিশেষে বলা যায়, 'নির্ভরশীলতার' ওপর ভিত্তি করে নিরপেক্ষ পদ ও সাপেক্ষ পদের মধ্যে পার্থক্য গড়ে ওঠেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ধারণা-১ ও ধারণা-২ এ উল্লেখিত শব্দগুলো কোন কোন পদকে চিহ্নিত করে তা উ…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর