উদ্দীপকে শান্তর বক্তব্য কোন প্রকারের যুক্তিবাক্যকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শান্তর বক্তব্য নিরপেক্ষ যুক্তিবাক্যকে নির্দেশ করেছে। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার সম্পর্কের ভাষাগত রূপ। অর্থাৎ যখন দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে যুক্তিবাক্য বলে। যুক্তিবাক্যের বিভিন্ন রকম শ্রেণিবিভাগ রয়েছে। এর মধ্যে সম্পর্কের দিক থেকে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- নিরপেক্ষ যুক্তিবাক্য ও সাপেক্ষ যুক্তিবাক্য। নিরপেক্ষ যুক্তিবাক্য কোনো শর্তের অধীন নয়। অর্থাৎ যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ক কোনো প্রকার শর্তের ওপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে। যেমন- মানুষ হয় মরণশীল। এখানে 'মানুষ' পদের সাথে 'মরণশীল' পদের সম্পর্ক কোনো শর্তের অধীন নয়। উদ্দীপকের শান্তর বক্তব্য হলো— মামার বাড়ি হয় আমার পছন্দের জায়গা। এখানে শান্তর বক্তব্যের উদ্দেশ্য (মামার বাড়ি) ও বিধেয়ের (আমার পছন্দের জায়গা) সম্পর্ক কোনো প্রকার শর্তের ওপর নির্ভরশীল নয়। তাই বলা যায়, উদ্দীপকের শান্তর বক্তব্যের মাধ্যমে নিরপেক্ষ যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শান্তর বক্তব্য কোন প্রকারের যুক্তিবাক্যকে নির্দেশ করেছে? ব…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর