শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নাফিজ ও রিয়াদের বক্তব্যের নির্দেশিত যুক্তিবাক্যের আন্তঃসম্পর্ক মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকে নাফিজ ও রিয়াদের বক্তব্যে যথাক্রমে প্রাকল্পিক যুক্তিবাক্য ও বৈকল্পিক যুক্তিবাক্য ফুটে উঠেছে। প্রাকল্পিক যুক্তিবাক্য ও বৈকল্পিক যুক্তিবাক্যের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক বিদ্যমান। সম্পর্ক বা সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- নিরপেক্ষ যুক্তিবাক্য ও সাপেক্ষ যুক্তিবাক্য। সাপেক্ষ যুক্তিবাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা— ১. প্রাকল্পিক যুক্তিবাক্য ও ২. বৈকল্পিক যুক্তিবাক্য। যে সাপেক্ষ যুক্তিবাক্য যদি- তবে' বা তার সমার্থক কোনো শর্ত দ্বারা নির্দেশিত হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন: 'যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে'। আর যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক সরল যুক্তিবাক্য পরস্পর বিকল্প হিসেবে 'হয় ldotsনা হয়', 'অথবা', 'তা' ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন— 'সে হয় সুখী না হয় বোকা'। উদ্দীপকেও দেখতে পাই, নাফিজের বক্তব্যটি, যদি পরীক্ষা শেষ হয় তাহলে মামার বাড়ি বেড়াতে যাব।” একটি প্রাকল্পিক যুক্তিবাক্য ও রিয়াদের বক্তব্যটি হয় নভেম্বর না হয় ডিসেম্বরে পরীক্ষা হবে।' একটি বৈকল্পিক যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্য ও বৈকল্পিক যুক্তিবাক্য উভয়ই সাদৃশ্যগত সম্পর্কের দিক দিয়ে সাপেক্ষ যুক্তিবাক্য অর্থাৎ এদের উক্তি বা বক্তব্য কোনো একটি শর্তের অধীন। আবার, বৈসাদৃশ্যগত সম্পর্কের ক্ষেত্রে প্রাকল্পিক যুক্তিবাক্যে পূর্বগের ওপর অনুগ নির্ভর করে। কিন্তু বৈকল্পিক যুক্তিবাক্যে দুটি বিকল্পের উল্লেখ করা হয় । এ বিকল্প দুটি বিরোধী বা অবিরোধী উভয়ই হতে পারে। আলোচনা শেষে তাই বলা যায়, নাফিজ ও রিয়াদের বক্তব্যে উল্লেখিত প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তিবাক্য উভয়ই সাদৃশ্যগত ও বৈসাদৃশ্যগত সম্পর্কের দিক দিয়ে সম্পর্কযুক্ত।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে নাফিজ ও রিয়াদের বক্তব্যের নির্দেশিত যুক্তিবাক্যের আন্তঃসম…

উদ্দীপক

নাফিজ বললো, যদি পরীক্ষা শেষ হয় তাহলে নানার বাড়ি বেড়াতে যাব । রিয়াদ বললো, হয় নভেম্বর না হয় ডিসেম্বরে পরীক্ষা হবে। শান্ত বললো, মামার বাড়ি হয় আমার পছন্দের জায়গা।

নটরডেম কলেজ · 2024

উত্তর

দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে যুক্তিবাক্য বলে।

উত্তর

বিশ্লেষক ও সংশ্লেষক বাক্যের মধ্যে মূল পার্থক্যটি হলো— বিশ্লেষক বাক্যে উদ্দেশ্যের জাত্যর্থ বা তার অংশকে উল্লেখ করা হয়। কিন্তু সংশ্লেষক বাক্যে উদ্দেশ্যের জাত্যর্থ বা তার অংশকে উল্লেখ করা হয় না। যে যুক্তিবাক্যের বিধেয়টি শুধুমাত্র উদ্দেশ্যের জাত্যর্থ বা তার অংশ বিশেষকে প্রকাশ করে তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলা হয়। এরূপ যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্বন্ধে কোন নতুন তথ্য প্রকাশ করা হয় না। এতে উদ্দেশ্যের মধ্যে যে জাত্যর্থ নিহিত থাকে তাকে শুধু বিধেয়রূপে উল্লেখ করা হয়। যেমন— “মানুষ হয় একটি জীব'। আর যে যুক্তিবাক্যে বিধেয় উদ্দেশ্যের জাত্যর্থকে বিশ্লেষণ না করে উদ্দেশ্য সম্বন্ধে নতুন কোন বক্তব্য প্রকাশ করে তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। এরূপ যুক্তিবাক্যে কেবল উদ্দেশ্যের জাত্যর্থ বহির্ভূত গুণসমূহকেই উল্লেখ করা হয় । যেমন— 'মানুষ হয় মরণশীল।

উত্তর

উদ্দীপকে শান্তর বক্তব্য নিরপেক্ষ যুক্তিবাক্যকে নির্দেশ করেছে। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার সম্পর্কের ভাষাগত রূপ। অর্থাৎ যখন দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে যুক্তিবাক্য বলে। যুক্তিবাক্যের বিভিন্ন রকম শ্রেণিবিভাগ রয়েছে। এর মধ্যে সম্পর্কের দিক থেকে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- নিরপেক্ষ যুক্তিবাক্য ও সাপেক্ষ যুক্তিবাক্য। নিরপেক্ষ যুক্তিবাক্য কোনো শর্তের অধীন নয়। অর্থাৎ যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ক কোনো প্রকার শর্তের ওপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে। যেমন- মানুষ হয় মরণশীল। এখানে 'মানুষ' পদের সাথে 'মরণশীল' পদের সম্পর্ক কোনো শর্তের অধীন নয়। উদ্দীপকের শান্তর বক্তব্য হলো— মামার বাড়ি হয় আমার পছন্দের জায়গা। এখানে শান্তর বক্তব্যের উদ্দেশ্য (মামার বাড়ি) ও বিধেয়ের (আমার পছন্দের জায়গা) সম্পর্ক কোনো প্রকার শর্তের ওপর নির্ভরশীল নয়। তাই বলা যায়, উদ্দীপকের শান্তর বক্তব্যের মাধ্যমে নিরপেক্ষ যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে নাফিজ ও রিয়াদের বক্তব্যে যথাক্রমে প্রাকল্পিক যুক্তিবাক্য ও বৈকল্পিক যুক্তিবাক্য ফুটে উঠেছে। প্রাকল্পিক যুক্তিবাক্য ও বৈকল্পিক যুক্তিবাক্যের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক বিদ্যমান। সম্পর্ক বা সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- নিরপেক্ষ যুক্তিবাক্য ও সাপেক্ষ যুক্তিবাক্য। সাপেক্ষ যুক্তিবাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা— ১. প্রাকল্পিক যুক্তিবাক্য ও ২. বৈকল্পিক যুক্তিবাক্য। যে সাপেক্ষ যুক্তিবাক্য যদি- তবে' বা তার সমার্থক কোনো শর্ত দ্বারা নির্দেশিত হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন: 'যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে'। আর যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক সরল যুক্তিবাক্য পরস্পর বিকল্প হিসেবে 'হয় ldotsনা হয়', 'অথবা', 'তা' ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন— 'সে হয় সুখী না হয় বোকা'। উদ্দীপকেও দেখতে পাই, নাফিজের বক্তব্যটি, যদি পরীক্ষা শেষ হয় তাহলে মামার বাড়ি বেড়াতে যাব।” একটি প্রাকল্পিক যুক্তিবাক্য ও রিয়াদের বক্তব্যটি হয় নভেম্বর না হয় ডিসেম্বরে পরীক্ষা হবে।' একটি বৈকল্পিক যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্য ও বৈকল্পিক যুক্তিবাক্য উভয়ই সাদৃশ্যগত সম্পর্কের দিক দিয়ে সাপেক্ষ যুক্তিবাক্য অর্থাৎ এদের উক্তি বা বক্তব্য কোনো একটি শর্তের অধীন। আবার, বৈসাদৃশ্যগত সম্পর্কের ক্ষেত্রে প্রাকল্পিক যুক্তিবাক্যে পূর্বগের ওপর অনুগ নির্ভর করে। কিন্তু বৈকল্পিক যুক্তিবাক্যে দুটি বিকল্পের উল্লেখ করা হয় । এ বিকল্প দুটি বিরোধী বা অবিরোধী উভয়ই হতে পারে। আলোচনা শেষে তাই বলা যায়, নাফিজ ও রিয়াদের বক্তব্যে উল্লেখিত প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তিবাক্য উভয়ই সাদৃশ্যগত ও বৈসাদৃশ্যগত সম্পর্কের দিক দিয়ে সম্পর্কযুক্ত।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।