পাঠ্যবইয়ের আলোকে যুক্তি-২ ও যুক্তি-৩-এ প্রকাশিত • যুক্তিবাক্যসমূহের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের যুক্তি-২ বাক্যটি সার্বিক নঞর্থক এবং যুক্তি-৩ এর বাক্যটি বিশেষ সদর্থক বাক্য হিসেবে প্রকাশিত। এদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো-গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্য চার ভাগে বিভক্ত। এদের মধ্যে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য একটি। যে যুক্তিবাক্যে বিধেয় পদ, উদ্দেশ্য পদের পূর্ণ ব্যস্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। সার্বিক নঞর্থক যুক্তিবাক্য 'E [গণিত] দ্বারা চিহ্নিত করা হয়। এ ধরনের যুক্তিবাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনোকিছু অস্বীকার করা হয়। উদ্দীপকের যুক্তি-২ এ. বাক্যটি হলো- "কোনো গরু নয়-দ্বিপদ প্রাণী।" বাক্যটি E যুক্তিবাক্যকে নির্দেশ করে।। কেননা এখানেঃ প্রাণী পদটি গরু পদের সকল ব্যস্ত্যর্থকে অস্বীকার। করেছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্য হিসেবে উদ্দেশ্য। পদ ব্যাংকক্রর্থক বাক্য হিসেবে বিধেয় পদত্ত ব্যাপ্য। অর্থাৎ। যুক্তি-২ এর উভয় পদই ব্যাপ্য।অপরদিকে যুক্তি-৩ এর বাক্যটি হলো কিছু "মানুষ হয় সুখী।। বাক্যটিতে সুয়ী, পদটি উদ্দেশ্য 'মানুষ' পদের আংশিক ব্যস্ত্যর্থ স্বীকার করেছে। গুণের দিক। থেকে এটি সদর্থক এবং পরিমাণের দিক থেকে বিশেষ হওয়ায় এটি একটি বিশেষ সদর্থক বাক্য। বিশেষ সদর্থক বাক্যকে I দ্বারা চিহ্নিত হয়। বিশেষ বাক্য হিসাবে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য আর সদর্থক বাক্য হিসেবে এর বিধেয় পদও অব্যাপ্য। অর্থাৎ যুক্তি-৩ এর বাক্যটির উভয় পদই অব্যাপ্য।পরিশেষে বলা যায়, যুক্তি-২ ও যুক্তি-৩ এর প্রকাশিত যুক্তিবাকাসমূহের যে পারস্পরিক সম্পর্ক তা বিপরীতমুখী সম্পর্ক। এদের একটি সার্বিক নঞর্থক, অন্যটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য এবং একটির উভয় পদই ব্যাপ্য। অন্যটির উভয় পদই অব্যাপ্য। তাই তাদের সম্পর্ক বিপরীতমুখী।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পাঠ্যবইয়ের আলোকে যুক্তি-২ ও যুক্তি-৩-এ প্রকাশিত • যুক্তিবাক্যসমূহের…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর