দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-১-এর মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর মাধ্যমে শব্দ এবং দৃষ্টান্ত-১ এর মাধ্যমে বাক্যকে নির্দেশ করে। এদের মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো।কোনো অর্থবোধক বর্ণ বা বর্ণসুমন্টিকে শব্দ বদের! শব্দ হচ্ছে এমন একটি কণ্ঠধ্বনি, যা মনের কোনো ধারণার প্রতিনিধিত্ব করে বা ধারণাকে ব্যক্ত করে।আবার আমাদের চিন্তা, আনন্দ-বেদনা, বিস্ময় ইত্যাদি প্রকাশ করার জন্য যেসব কথিত বা লিখিত সংকেত ব্যবহার করি তাদের নাম শব্দ। একটি শব্দ বা কয়েকটি শব্দের সমষ্টি হচ্ছে পদ। যুক্তিবিদ্যার শব্দ তিন প্রকার। যথা- পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ ও পদ নিরপেক্ষ শব্দ। এদের মধ্যে পদযোগ্য শব্দ পদ অন্য শব্দগুলো পদ নয়। শব্দ যত বড়ই হোক না কেন তা একটি শব্দ এবং একে বিভাজন করা যায় না। একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে। শব্দ আমাদের মনের অনুভূতি, ইচ্ছা, বিস্ময়, সংশয় ইত্যাদি প্রকাশ করতে সাহায্য করে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর শব্দগুলো হলো টি, বই, খাতা, উহ! এগুলো এক একটি শব্দ এবং এ শব্দগুলো মনের যেকোনো ধরনের ভাবের প্রকাশ ঘটাতে সাহায্য করে।অপরদিকে দৃষ্টান্ত-১ এর মাধ্যমে একটি বাক্যকে নির্দেশ করে। সকল ফুল হয় সুন্দর। এখানে চারটি শব্দ মিলে একটি বাক্য তৈরি হয়েছে। শব্দগুলো হলো সকল, ফুল, হয়, সুন্দর- এগুলো লো এক একটি শব্দ এবং এদের আলাদা অর্থও রয়েছে। তাই শব্দ যুক্তিবাক্যের সব স্থানজুড়ে থাকে। সুতরাং দুই বা ততোধিক অর্থপূর্ণ শব্দ একত্রিত হয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। বাক্য বিবৃতিমূলক, প্রশ্নবোধক, আদেশ-নিষেধমূলক, আনন্দ-বেদনামূলক বা বিস্ময়মূলক হতে পারে। অধিকাংশ বাক্যেরই দুটি অংশ থাকে। উদ্দেশ্য ও বিধেয়। আর একটি বাক্যের পুরো অংশ জুড়ে থাকে শব্দ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-১-এর মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লে…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর