দৃশ্যকল্প-১-এ " " চিহ্নিত শব্দগুলো কোন ধরনের পদ? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'বিনয়ী', 'সৎ', 'দয়ালু' শব্দগুলো গুণবাচক পদ।' যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে পদ বলে। যুক্তিবিদ্যার বিভিন্ন নীতি অনুসারে পদকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তার মধ্যে নির্দেশিত বা বিষয়ের প্রকৃতি অনুসারে পদ চার প্রকার। তার মধ্যে একটি হলো গুণবাচক পদ। যেসব পদ কোনো বিষয় বা বস্তুর নাম না বুঝিয়ে স্বতন্ত্রভাবে তাদের গুণ নির্দেশ করে তাকে গুণবাচক পদ বলে। দৃশ্যকল্প-১ এ তমাল একজন 'বিনয়ী', 'সৎ' ও 'দয়ালু' ব্যক্তি। এখানে তমাল সাহেবের কয়েকটি গুণের উল্লেখ করা হয়েছে। তাই এগুলো গুণবাচক পদ। গুণবাচক পদগুলো দেখা যায় না বা স্পর্শ করা যায় না। কিন্তু গুণবাচক পদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। সুতরাং দৃশ্যকল্প-১ এ উল্লিখিত শব্দগুলো গুণবাচক পদ নির্দেশ করে।"
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ " " চিহ্নিত শব্দগুলো কোন ধরনের পদ? পাঠ্যবইয়ের আলোকে ব…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর