দৃশ্যকল্প-২ এ পদের যে সম্পর্কের ইঙ্গিত রয়েছে তা বিশ্লেষণ কর। =
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাসবৃদ্ধির বিপূরীতমুখী সম্পর্কের ইঙ্গিত রয়েছে। কোনো পদের ব্যক্ত্যর্থ বলতে তার পরিমাণগত দিককে নির্দেশ করে আর জাত্যর্থ বলতে তার গুণের দিককে নির্দেশ করে। এই দুটি বিষয়ের মাধ্যমে পদের ব্যস্ত্যর্থ ও জাত্যর্থ নির্ণয় করা সহজ হয়। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তবে এ সম্পর্ক বিপরীতমুখী। অর্থাৎ এদের একটি বৃদ্ধি পেলে অন্যটি হ্রাস পায়; আবার একটি হ্রাস পেলে অন্যটি বৃদ্ধি পায়। এ সম্পর্কের চারটি দিক রয়েছে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ. পদের যে সম্পর্ক নির্দেশ। করেছে তাও বিপরীতমুখী সম্পর্কের। অর্থাৎ হ্রাসবৃদ্ধির সম্পর্কের ইঙ্গিত রয়েছে। উদ্দীপকে সব খেলোয়াড় পদটির জাত্যর্থের সাথে নিয়মানুবর্তিতা যোগ করার ফলে তার ব্যক্ত্যর্থ কমে যায়; কিন্তু জাত্যর্থ বেড়ে গিয়ে খেলোয়াড় নিয়মানুবর্তিতা হয়। পরবর্তীতে আবার খেলোয়াড় + নিয়মানুবর্তিতার সাথে পরিশ্রমী যোগ করায় পদটির। জাত্যর্থ আরও বেড়ে গিয়ে খেলোয়াড় নিয়মানুবর্তিতা + পরিশ্রমী হয়; কিন্তু তার ব্যক্ত্যর্থ আরও হ্রাস পায়। তাই উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর একটি ছকে দেখানো হয়েছে জাত্যর্থ বেড়ে গেলে ব্যক্ত্যর্থ হ্রাস পায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ অন্য একটি ছকে দেখানো হয়েছে, খেলোয়াড় পদের জাত্যর্থ খেলোয়াড় নিয়মানুবর্তিতা + পরিশ্রমী।। এদের থেকে পরিশ্রমী জাত্যর্থ বাদ দেওয়ার ফলে জাত্যর্থ কমে গিয়ে ' খেলোয়াড় + নিয়মানুবর্তিতা হয়েছে; কিন্তু ব্যক্ত্যর্থ বেড়ে গিয়েছে। আবার নিয়মানুবর্তিতা গুণটিকে বাদ দেওয়ার ফলে জাত্যর্থ আরও কমে গিয়েছে; কিন্তু ব্যক্ত্যর্থ বেড়ে সর্ব খেলোয়াড় হয়েছে। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে দেখানো হয়েছে, কোনো পদের ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বেড়ে যায় আবার জাত্যর্থ কমে গেলে ব্যস্তার্থ বেড়ে যায়। অর্থাৎ এ ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের যে সম্পর্ক তা বিপরীতমুখী সম্পর্ক। এ সম্পর্ককে বিপরীতক্রম হ্রাসবৃদ্ধির নিয়ম বলে অভিহিত করা হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ পদের যে সম্পর্কের ইঙ্গিত রয়েছে তা বিশ্লেষণ কর। =
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর