উদ্দীপকে উল্লিখিত বাবার বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাবার বক্তব্যে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ প্রতিফলিত হয়েছে। যুক্তিবাক্যকে বিভিন্ন দিক থেকে ভাগ করা যায়। গুণ ও পরিমাণের যৌথনীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। যথা— ১. সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য : যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- সকল শিক্ষক হন শিক্ষিত। যুক্তিবাক্যটির বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকা করেছে। অর্থাৎ, যুক্তিবাক্যটি পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। তাই যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থ যুক্তিবাক্য বা 'A [গণিত] যুক্তিবাক্য । ২. সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য : যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য বলে। যেমন— কোনো মানুষ নয় ফেরেশতা এ যুক্তিবাক্যটির বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। তাই এটি সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য । ৩. বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য : যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন— কিছু মানুষ হয় শিক্ষিত। এ যুক্তিবাক্যটির বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই এটি বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য । ৪. বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্য : যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন- কিছু মানুষ নয় পাপী। এ যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। তাই এটি বিশেষ নঞর্থক বা '' যুক্তিবাক্য । পরিশেষে বলা যায়, যুক্তিবাক্যের বিভিন্ন রকম শ্রেণিবিভাগ রয়েছে। তবে যুক্তিবাক্য সংক্রান্ত আলোচনার A, E, I এবং O ) যুক্তিবাক্য বিশেষ স্থান অধিকার করে আছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাবার বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর