উদ্দীপকে রাতুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা দেখাও ।
উত্তর: উদ্দীপকের রাতুলের বক্তব্যের মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য । যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি। যুক্তিবাক্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য বলে। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে বিশেষ। যেমন— 'সকল ফুল হয় সুন্দর' এই যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কেননা এখানে বিধেয় পদটি (সুন্দর) উদ্দেশ্য পদ (ফুল) এর সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য নয়। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য নয়। তাই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য। উদ্দীপকের রাতুল তার বক্তব্যে প্রত্যেক গোলাপ হয় সুগন্ধী ফুল'- এমন বক্তব্য প্রদান করেছে। এখানে বিধেয় পদ 'সুগন্ধী ফুল' উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই রাতুলের বক্তব্যের মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাতুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা দেখ…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর